Panchayat Election 2023: রামনগরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ, বিজেপি কর্মীর নাম সুইসাইড নোটে

Panchayat Election 2023: পঞ্চায়েত নির্বাচন মেটার পরেও থামছে না মৃত্যুমিছিল। এবার পূর্ব মেদিনীপুরের রামনগরে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

সুইসাইড নোটে বিজেপি নেতাকে দায়ী করা হয়েছে। যদিও বিজেপির পাল্টা দাবি, এতে রাজনৈতিক যোগ নেই।

Panchayat Election 2023: রামনগরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার দক্ষিণ কোনিওরা গ্রামে তৃণমূল কর্মীর আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত তৃণমূল কর্মীর হাত থেকে একটি চিরকুট পাওয়া গেছে। যাতে লেখা রয়েছে আমার মৃত্যুর জন্য দায়ী নির্মল সামন্ত। যিনি স্থানীয় বিজেপি কর্মী।

গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথে বিজেপি প্রার্থী জয়লাভ করেন। তারপর থেকেই চন্দন সামন্তকে বিভিন্নভাবে কটূক্তি ও মানসিকভাবে নির্যাতন চালানো হচ্ছিল বলে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। আজ সকাল ১১টা নাগাদ ৬১ বছরের চন্দন সামন্তর দেহ ঝুলন্ত অবস্থায় দেখা যায়। বাড়ির লোকজন রামনগর থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।

Panchayat Election 2023: রামনগরে উদ্ধার তৃণমূল কর্মীর দেহ

ময়নাতদন্তের জন্য দেহ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চন্দন সামন্তকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। পরিবারের পক্ষ থেকে আবার বলা হয়েছে, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখেও ভুগছিলেন।

চন্দন সামন্তের হাতে লেখা চিরকুটটি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পরিবারের লোকজনরা জানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয় ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। সে কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই। বিজেপি কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+