Panchayat Election 2023: শুভেন্দু-গড়ে এক আসনে প্রার্থী দিতে পারেনি তৃণমূল, হাওড়াতেও প্রার্থী নেই

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী দিতে পারেনি শুভেন্দু অধিকারীর জেলায়। তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল-মুক্ত লড়াই হতে চলেছে তমলুকের পদুমপুরের মিরিকপুর ১৫ নম্বর গ্রামসভা আসনে। শুধু তমলুকেই নয় হাওড়ার আমতায় পঞ্চায়েত সমিতি আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল।

তবে তৃণমূল নেই বলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই আসনটি জিততে পারছে কোনো দল। তৃণমূল ছাড়াই ভোট লড়াই হবে তমলুক ব্লকের পদুমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিরিকপুর ১৫ নম্বর গ্রামসভা আসনে। লড়াইয়ে আছেন বিজেপির লক্ষ্মণ গুড়িয়া, সিপিএমের শ্রীকান্ত পাল, আম প্রতীকের নির্মল কুইল্যা আর বটগাছ চিহ্নের পূর্ণচন্দ্র তুং।

image of tmc flag

মিরিকপুর আসনের বিদায়ী তৃণমূল সদস্য তথা গ্রাম-পঞ্চায়েতের বিদায়ী উপপ্রধান সুকুমার নায়ক বর্তমানে জেলবন্দি। তাঁর পরিবর্তে সেখানে তৃণমূলের হয়ে কেউই মনোনয়ন জমা করেননি। ফলস্বরূপ ওই আসনে এবার তৃণমূলমুক্ত লড়াই হতে চলেছে। যেখানে বিজেপি ও সিপিএম লড়াই করবে। তবে দুই নির্দল প্রার্থীও আছে। তৃণমূল কোনো নির্দলকে সমর্থন করতে পারে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওই গ্রামসভার আসনটি ২০০৩ সাল থেকে টানা চারবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রতীকেই প্রার্থীরা জয়ী হয়েছিলেন। কিন্তু ২০২৩-এ এসে তার ছেদ পড়তে চলেছে। তৃণমূল সূত্রে জানা গেছে, এই আসনে তৃণমূলের হয়ে কেউ মনোনয়ন না জমা করলেও, দলের দুই কর্মী নির্দল হিসেবে মনোনয়ন জমা করেছিলেন।

দুই নির্দলের মধ্যে একজনকে ঘাসফুলের প্রতীকও দেওয়া হয়েছিল। কিন্তু সজল মাজি নামের ওই প্রার্থী শেষপর্যন্ত তাঁর মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। ফলে তৃণমূলের কেউ সেখানে প্রার্থী হতে পারেননি। সম্প্রতি নবজোয়ার কর্মসূচিতে এসে পদুমপুর গ্রাম-পঞ্চায়েতের উপপ্রধান সুকুমার নায়েকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন অভিষেক।

image of tmc flag

সুকুমার নায়েকের নামে নানা অনিয়ম-বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা শুনে ক্ষুব্ধ হন। এবং তাঁর নির্দেশেই তমলুক থানায় অভিযোগ জমা হয় এবং গ্রেফতার হন সুকুমার। বর্তমানে জেলবন্দি রয়েছেন তিনি।

পদুমপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি দীপনারায়ণ সাহু বলেন, "সুকুমার নায়েক গ্রেফতার হয়েছেন। যা সাধারণ তৃণমূলকর্মীরা মেনে নিতে পারেননি। নেতা জেলবন্দি থাকায় অন্য কেউও প্রার্থী হতে চাননি। নির্দল প্রার্থী নির্মল কুইলা আমাদের দলেরই সদস্য। ফলে ভোটে কোন অসুবিধা হবে না, গ্রাম-পঞ্চায়েত আমাদের দখলেই থাকবে। সে ব্যাপারে একপ্রকার নিশ্চিত তৃণমূল কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+