Panchayat Election 2023: মমতার ‘নির্বাচনী এজেন্টে’র সঙ্গে বিজেপির গোপন বৈঠক! নন্দীগ্রামে গুঞ্জন, জল্পনা
পঞ্চায়েত নির্বাচনের মুখে নন্দীগ্রামে গুঞ্জন উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের 'নির্বাচনী এজেন্টে'র সঙ্গে বিজেপির গোপন বৈঠক হয়েছে। তা আদৌ সত্য, নাকি নিছক রটনা! নন্দীগ্রামে রাজনৈতিক জল্পনার পারদ চড়েছে এই গোপন বৈঠকের গুঞ্জনে। উঠতে শুরু করেছে নানা প্রশ্ন।
একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন শেষ সুফিয়ান। বরাবরই শুভেন্দু অধিকারী বিরোধী নেতা তিনি। শুভেন্দু তৃণমূলে থাকাকালীনও সুফিয়ান ছিলেন তাঁর বিরোধী। তারই মধ্যে তিনি জেলা পরিষদের সহ সভাপতি পর্যন্ত হয়েছিলেন, রাজনৈতিক পসার বৃদ্ধি হয়েছিল তৃণমূলে।

এহেন সুফিয়ান এবার পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাননি। নন্দীগ্রামে তৃণমূলের কোন্দল চরমে উঠেছিল। তারপর তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের হস্তক্ষেপে সেই কোন্দলে মেটে। কিন্তু সম্প্রতি ফের সুফিয়ান-বিজেপি বৈঠকের গুঞ্জনে নন্দীগ্রামে প্রবল উত্তেজনা।
পঞ্চায়েত ভোটের মুখে নন্দীগ্রামের রাজনীতিতে তা আলোড়ন ফেলে দিয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি সুফিয়ান দলের টিকিট না পেয়ে তৃণমূলকে শিক্ষা দিতে গোপনে বৈঠক করেছেন বিজেপির সঙ্গে? বিজেপিও নন্দীগ্রামে বহু জায়গায় প্রার্থী দিতে পারেনি। ফলে সুফিয়ানের সঙ্গে হাত মিলিয়ে ফায়দা লুটতে চাইছে তারা!
সম্প্রতি রটেছে, শেখ সুফিয়ান বিজেপির এক রাজ্যস্তরের এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। সেই গুঞ্জন নন্দী্গ্রামে পঞ্চায়েত ভোটে প্রভাব ফেলতে পারে বলেও মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। এই গুঞ্জনের ফলে বাড়তি তৎপরতা শুরু হয়েছে তৃণমূল-সহ সসম্ত রাজনৈতিক দলের মধ্যে।

সুফিয়ানের সঙ্গে বিজেপির দগোপন আঁতাতের প্রসঙ্গেও জোর চর্চা চলছে। যে সুফিয়ানের জাহাজ বাড়ি নিয়ে বিজেপি বারবার নিশানা করেছে, তার সঙ্গে হাত মিলিয়ে ভোট করার চেষ্টা চলছে বলে একাংশ সরব হয়েছেন। যদিও বিজেপি তা সম্পূর্ণ অস্বীকার করেছে।
বিজেপির পক্ষে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আমরা বহু জায়গায় প্রার্থী দিতে পারিনি ঠিকই, তা বলে সুফিয়ানেপর সঙ্গে হাত মিলিয়ে বোট করব না। এই নির্বাচনী বোঝাপড়ার গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা। তবে এটা ঠিক যে নীচতলায় মানুষের জোট হয়েছে। আর সেই জোট মানুষের সমর্থনও পাচ্ছে।
আর সুফিয়ানের সঙ্গে বিজেপির বৈঠক নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ সাফ জানিয়ে দেন, সুফিয়ানদার সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়নি। তবে আমি যতটুকু জানি তাতে বিজেপির কোনো নেতা তৃণমূলে আসতে চেয়ে তাঁর সঙ্গে বৈঠক করতে পারেন।
আর বিজেপির সঙ্গে গোপন বৈঠকের গুঞ্জন প্রসঙ্গে শেখ সুফিয়ান সাফ জানিয়ে দেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। টিকিট না পেলেও দলকে জেতানোর কাজ করব। আমি কোনোদিন দলের কাজে গাফিলতি করিনি, আজও করব না। তৃণমূলকে জেতানোই আমার কাছে অগ্রাধিকার।












Click it and Unblock the Notifications