Panchayat Election 2023: ছুঁড়ে ফেলে এসেছিলেন উপমুখ্যমন্ত্রীর অফার! এগড়ায় বিস্ফোরক শুভেন্দু অধিকারী

উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব উপেক্ষা করেছিলেন তিনি। এদিন এগরায় পঞ্চায়েত নির্বাচন নিয়ে (Panchayat Election 2023) বিজেপির সভায় এমনটাই জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আরও জানিয়েছেন, তাঁর লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গকে তৃণমূল হাত থেকে বাঁচানো।

এদিন এগরায় পঞ্চায়েত ভোটের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, ২০২০-র ১ ডিসেম্বর তাঁকে উপমুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি মন্ত্রীত্ব, চেয়ারম্যান-সহ বিভিন্ন পদ ছেড়ে এসেছিলেন। তৃণমূল তাঁর কোনও পদ কাড়েনি বলেও জানিয়েছেন তিনি। প্রসঙ্গত ২০২০-র ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন।

শুভেন্দু অধিকারী

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের দুবদায় বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী (Panchayat Election 2023) সভা ছিল বিজেপির। এই সভায় প্রধান বক্তা ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

(Panchayat Election 2023) সেই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকারকে একাধিক বিষয়ে কটাক্ষ করার পাশাপাশি বিস্ফোরক মন্তব্যও করেন। তিনি বলেন, তৃণমূল তাঁর থেকে কিছু কেড়ে নেয়নি। দুটি সংস্থার চেয়ারম্যান আর পাঁচটা দপ্তরের মন্ত্রী ছিলেন। ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিলেন।

শুভেন্দু অধিকারী

লাস্ট পয়লা ডিসেম্বর ২০২০ সালে উপ মুখ্যমন্ত্রীর অফার দিয়েছিল। সেটাও ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিলেন। কারণ পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। রাষ্ট্রবাদকে বাঁচাতে হবে। এরপর তিনি রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন তোলেন। বলেন পশ্চিমবঙ্গে একটাও শিল্প নেই।

তিনি কটাক্ষ করে বলেন, রাজ্যে বড় শিল্প নেই। এরাজ্যের নেত্রী বটে শিল্প ভাগান গুজরাটে। এমন অনেক গ্রাম রয়েছে, যেখানে পুরুষ শূন্য। কেননা তারা সবাই গিয়েছে রাজ্যের বাইরে কাজের সন্ধানে। এগরার পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) নিয়ে সভায় শুভেন্দু অধিকারীর উপমুখ্যমন্ত্রীত্ব ছেড়ে আসার মন্তব্যে বাম ও কংগ্রেস তীব্র কটাক্ষ করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+