Panchayat Election 2023: দেওয়ালে লেখা বিধায়কের নাম মুছছেন তৃণমূল কর্মীরা! শোরগোল মহিষাদলে, কারণ কী?

Panchayat Election 2023: ভোট বাজারে উলটপুরাণ! দেওয়াল লিখন নয়, চলছে দেওয়াল মোছার পালা। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে। তাও আবার কার নাম? মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তীর।

পঞ্চায়েত সমিতির আসনে বিধায়ক তিলককে প্রার্থী করেনি দল। তালিকা আসার আগেই অবশ্য বিভিন্ন জায়গায় তাঁর নাম লেখা হয়েছিল প্রার্থী হিসেবে। রাতের অন্ধকারে সেই দেওয়ালগুলিতে চুনকাম করে দেওয়া হচ্ছে।

মহিষাদল পঞ্চায়েত সমিতি

দলের অনুমতি নেই। তাই পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূলের টিকিটে প্রার্থী হতে পারলেন না তিলক চক্রবর্তী। বিধায়ক প্রার্থী হচ্ছেন ধরে নিয়ে মহিষাদলের কিসমত নাইকুন্ডি অঞ্চলে তাঁর নামে দেওয়াল লিখনের কাজে শুরু করে দিয়েছিলেন তৃণমূল নেতা-কর্মীরা। গতকাল নমিনেশন জমা দেওয়ার পর্ব শেষের পর দেখা যায় তিলক মনোনয়ন জমা দেননি।

দেওয়াল লিখন

তৃণমূল সূত্রে খবর, দল চায়নি বিধায়ক পদে থাকা কোনও ব্যক্তি নতুন করে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হন। তাই তাঁকে টিকিট দেওয়া হয়নি। যদিও তিলকের সাফাই, তিনি নিজেই প্রার্থী হতে চাননি। তাঁর দাবি, তিনি টানা ৬ বার মহিষাদল পঞ্চায়েত সমিতির ভোটে দাঁড়িয়ে জিতেছেন। এবার আর দাঁড়াতে চান না।

তিলক চক্রবর্তী

তিলকের কথায়, আমি বিধায়ক। তাই পঞ্চায়েত নির্বাচনে লড়াটা ডিগনিটিতে লাগছিল! আমিও চাই নতুন ছেলে-মেয়েরা দাঁড়াক। দূর থেকেই পঞ্চায়েত সমিতির সংসার তাঁরা যাতে ভালোভাবে চালান সে ব্যাপারে সহযোগিতা করব। বিধায়ক হিসেবে ১৫টি গ্রাম পঞ্চায়েতেই প্রচারে থাকার কথা জানান তিলক।

দেওয়াল লিখন মহিষাদল

তবে বিধায়ক দাবি করেছেন, উৎসাহী তৃণমূল কর্মীরা চেয়েছিলেন তিনি প্রার্থী হন। তাই তাঁরা অতি উৎসাহে কোথাও দেওয়াল লিখেছেন। তা মুছে দেওয়াতেও কোনও সমস্যা নেই। ভোটে না দাঁড়িয়ে তিনি কর্মীদের চমক দিতে চেয়েছিলেন বলেও মন্তব্য বিধায়কের। তাঁর কথায়, ৩০ বছর পঞ্চায়েত সমিতিতে কাজ করেছি। এবার বিধায়ক হিসেবে করব, দল জিতবেই।

বিজেপি নেতা মহিষাদল

যদিও তিলকের দাবিকে মিথ্যা বলে পাল্টা দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বর। বিজেপি নেতা বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ৬ বার নয়, পাঁচবার পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছেন তিলক চক্রবর্তী। তাঁর দাদা প্রদীপ চক্রবর্তীকে সকলে চিনতেন। তাঁকে সরিয়ে তিনি ভোটে দাঁড়ান তৃণমূল প্রতিষ্ঠার পর থেকে।

দেওয়াল লিখন

দেওয়াল লিখনে বিধায়কের নাম মোছাকে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফল বলেই কটাক্ষ বিজেপির। বিজেপি নেতৃত্বর দাবি, বিধায়ককে এলাকার মানুষই চাইছেন না। এভাবে রাতের অন্ধকারে দেওয়াল থেকে নাম মোছা লজ্জাজনক। তিনি নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বললেও টিকিট জোগাড়ে ব্যর্থ। মান বাঁচাতে সাফাই দিচ্ছেন।

বিজেপির কটাক্ষকে অবশ্য গুরুত্ব দিতে চাননি মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী। সবমিলিয়ে পঞ্চায়েত ভোটের আবহে বিধায়কের প্রার্থী না হওয়া এবং তাঁর নামে দেওয়াল লিখন মোছার বিষয়কে ঘিরে জোর শোরগোল শুরু হয়েছে এলাকায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+