Panchayat Election 2023: কেন গ্রেফতার তৃণমূল নেতা? বিধায়ক কার্যালয়ে বিক্ষোভ কর্মী-সমর্থকদের

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) প্রার্থী নির্বাচনকে ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলের একাংশের দাবি এরই কারণে জেলে যেতে হয়েছে তাঁদের নেতা সোমনাথ বেরাকে। যা নিয়ে বুধবার রাতের পরে এদিন সকালেও পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রের অফিসের সামনে বিক্ষোভ দলের কর্মী সমর্থকদের একংশের।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) টিকিট দেওয়া হয়নি। তারপরেও পূর্ব মেদিনীপুরের তৃণমূলের প্রাণী ও মৎস্য কর্মাধ্যক্ষ সোমনাথ বেরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে তৃণমূলের একাংশ। যারই প্রতিবাদে প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্রর বিধায়ক কার্যালয় ঘিরে বিক্ষোভ তৃণমূলের কর্মী সমর্থকদের।

তৃণমূল কংগ্রেস

তৃণমূল নেতাকে কী কারণে গ্রেফতার করা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর সেই কারণেই সোমনাথ বেরার অনুগামীরা প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি সৌমেন মহাপাত্র কার্যালয় ঘিরে বিক্ষোভ দেখান। তা এবারের পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আগে যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

তৃণমূল কংগ্রেস

এদিকে দলের অভ্যন্তরে অসন্তোষের কারণে তমলুকে পঞ্চায়েতের নির্বাচনে (Panchayat Election 2023) তৃণমূলের ব্লক সভাপতি ও ১২ অঞ্চলের অঞ্চল সভাপতি-সহ তৃণমূলের বিভিন্ন পদাধিকারীরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গিয়েছে। শুধু তমলুকেই নয় টিকিট নিয়ে তৃণমূলের অভ্যন্তরে ক্ষোভ ছড়িয়েছে নন্দীগ্রামেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+