Panchayat Election 2023: দু-পা পিছিয়ে ব্যাট ধরেছে লাল ঝান্ডা, নন্দীগ্রামে ওভার বাউন্ডারি মারবেন মীনাক্ষী
একুশের লড়াইয়ে এই নন্দীগ্রাম থেকেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যালঞ্জার হয়েছিলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সেবার সে অর্থে দাঁত ফোটাতে পারেননি। লড়াই সীমাবদ্ধ ছিল মমতা বনাম শুভেন্দুর মধ্যেই। এবার কিন্তু তৈরি মীনাক্ষী।
রবিবার নন্দীগ্রামে পা দিয়ে সিপিএমের পঞ্চায়েত প্রচারকে তুঙ্গে তুললেন তিনি। বললেন, দু-পা পিছিয়ে ব্যাট ধরেছে লাল ঝান্ডা, নন্দীগ্রামে ওভার বাউন্ডারি মারবেই সিপিএম। শুধু ১১ জুলাই পর্যন্ত অপেক্ষা করুন। দেখবেন কী হয়! নিজেদের দমে প্রার্থী দিয়েছি, নিজেদের দমেই আমরা জিতব।

নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটের প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায় এদিন বাড়ি বাড়ি প্রচারে যান। মিছিল করে বাড়িতে বাড়িতে মানুষকে বোঝান কেন সিপিএমকে ভোট দেবেন। তিনি বলেন, বাংলা থেকে চোরেদের বিদায় করার সময় এসেছে। এই পঞ্চায়েত থেকেই সেই লড়াই শুরু করতে হবে।
গত বিধানসভা ভোটে মমতা- শুভেন্দুর প্রতিদ্বন্দ্বী নন্দীগ্রামের মতো জায়গায় কোনো প্রচেষ্টাই খামতি রাখেননি। ভোটের রেজাল্টে সেবার হারমানতে বাধ্য হলেও সামনের পঞ্চায়েতে তিনি আশাবাদী। আর পিছন ফিরে তাকাতে চান না তিনি। তাই বাম প্রার্থীদের সঙ্গে নিয়ে শুরু করেছেন পঞ্চায়েত ভোটের জোরাল প্রচার।

এবার তাঁর লক্ষ্য নন্দীগ্রামে ওভার বাউন্ডারি হাঁকানো। নিজেই বললেন, দু-পা পিছিয়ে খেলছেন তাঁরা। লাল ঝান্ডা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মীনাক্ষী বলেন, রাজনীতির লড়াইয়ে কখনো-সখনো একটু পিছিয়ে আসতে হয়। তার মানে এই নয় যে তারা রাজনীতি থেকে সরে গেল।
মীনাক্ষী বলেন, তৃণমূল-বিজেপির রাজনৈতিক সংঘাতে কোনো মাথাব্যথাই নেই তার। মাথাব্যাথা নেই রাজ্য-রাজ্যপাল সংঘাতেও। তাঁর কথায়, রাজ্যপাল ও রাজ্য প্রশাসনের সংঘাত কোনো অংশেই সাধারণ মানুষের অধিকারের স্বার্থে নয়। যেখানে মানুষের স্বার্থ নেই, সেখানে বামেরা নেই।

মীনাক্ষ বলেন, সেই দলে বামেরা নেই, বামেরা সেখানে আছে, যেখানে মেহনতি মানুষের স্বার্থ আছে। মাটি কামড়ে দাঁতে দাঁত চেপে নন্দীগ্রামের বুকে তিনি লড়াই করবেন সর্বশক্তি দিয়ে। দু-পা পিছিয়ে ওভার বাউন্ডারি মেরে নন্দীগ্রামে আবারো তিনি লাল ঝান্ডার প্রতিষ্ঠা করবেন, এমনটাই দাবি সিপিএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের।
বামেদের সেই সুদিন আনার বার্তা দিয়ে গেলেন মীনাক্ষী। তিনি একইসঙ্গে বলেন, সিপিএম তথা বামেদের লড়াই রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। সেখানে তৃণমূল বা বিজেপির সঙ্গে হাত মেলানোর কোনো প্রশ্নই নেই। সিপিএম তাঁদের নিজের দনে পঞ্চায়েত নির্বাচন লড়ছে, নিজের দমেই তা লড়ে নেবে।












Click it and Unblock the Notifications