তৃণমূলে মোহভঙ্গ ২৪ ঘণ্টাতেই! সিপিএমে ঘরওয়াপসি পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী প্রার্থীর

পঞ্চায়েত নির্বাচনে জয়ের পর প্রলোভন দেখিয়ে সিপিএম প্রার্থীকে তৃণমূলে যোগদান করানো হয়েছিল বলে অভিযোগ। শনিবার সিপিএমের সেই বিজয়ী প্রার্থী তৃণমূল ছেড়ে সিপিএমে ফিরলেন। আর পুরনো দলে ফিরেই তিনি গর্জে উঠলেন তৃণমূল নেতার বিরুদ্ধে।

সিপিএমে ঘরওয়াপসির এই ঘটনা পাঁশকুড়া ব্লকের চৈতন্যপুর দু-নম্বর গ্রাম পঞ্চায়েতে। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ছিল ১৫টি। তার মধ্যে তৃণমূল জয়লাভ করে ৮টি আসনে, বিজেপি জয়লাভ করে পাঁচটি আসনে এবং সিপিএম ও কংগ্রেস জয়লাভ করে একটি করে আসনে।

তৃণমূলে মোহভঙ্গ ২৪ ঘণ্টাতেই! সিপিএমে ঘরওয়াপসি

এই গ্রাম পঞ্চায়েতে ১৯৮৭ সাল থেকে সিপিএমের সদস্য ছিলেন শেখ শাহজাহান আলি। তিনি পাঁশকুড়া এরিয়া কমিটির সিপিএমের সদস্যও। বৃহস্পতিবার পাঁশকুড়ায় এক ঘরোয়া অনুষ্ঠানে তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন সিপিএমের এই জয়ী প্রার্থী।

সিপিএম প্রার্থীর এই যোগদান ঘিরে গতকালই বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তারপরেই জেলা সভাপতি সৌমেন মহাপাত্র মেজাজ হারান বলে অভিযোগ। এই দলবদল নিয়ে ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের উদ্দেশে তিনি বলেন তাঁর বাড়ির ত্রিসীমানায় না আসতে।

তবে একদিনেই মোহভঙ্গ হয় সিপিএম ছেড়ে তৃণমূল যোগ দেওয়া শাহজাহান আলির। শাহজাহান আলি তৃণমূলের পতাকা হাতে নেওয়ার কার্যত ২৪ ঘণ্টার মধ্যেই সিপিএম জেলা কমিটির নেতা নিরঞ্জন সিহির হাত ধরে ফের লাল পার্টিতে প্রত্যাবর্তন করেন। তিনি জানান, তাঁকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল।

তৃণমূলে মোহভঙ্গ ২৪ ঘণ্টাতেই! সিপিএমে ঘরওয়াপসি

শুক্রবার সকালে তিনি সিপিএমের দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলে দলে ফেরার ইচ্ছাপ্রকাশ করেন। পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়িতে সিপিএমের দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি দলে ফেরার আবেদন করেন। তারপরই সিপিএম মনস্থ করে দলীয় সদস্যকে ফিরিয়ে নিতে।

সিপিএমের অভিযোগ, চৈতন্যপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ডটি তৃণমূলের দখলে রাখার কারণেই এই প্রার্থীকে প্রলোভন দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছিল। সিপিএমের জেলা কমিটির সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, তৃণমূল জোর করে পঞ্চায়েতে জিতেছে, এখন জোর করে অন্য দল ভাঙিয়ে বোর্ড গঠন করতে চাইছে। আমাদের লড়াই চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+