Panchayat Election 2023: বোমার মজুরি ২০০ টাকা আর ২ প্যাকেট বিস্কুট! অভিযুক্তের মুখে তৃণমূল বিধায়কের নাম
পঞ্চায়েতের ভোট যুদ্ধে (Panchayat Election 2023) ২০০ টাকা ২ প্যাকেট বিস্কুট মজুরি দিয়ে চলছে বোমা বাঁধার কাজ। কাঁথির দেশপ্রাণের বাসন্তীয়ায় পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরি করতে গিয়ে দুই ব্যক্তি ধরা পড়ে গ্রামবাসীদের হাতে। তারপর অভিযুক্তদের দাবি, তৃণমূল এই কাজ করাচ্ছিল। পরে আবার তাদের দাবি বিজেপি বোমা তৈরি করতে বলেছিল।
ভোটের জন্য যুদ্ধ হবে, বোমা তৈরি করতে হবে ৷ ২০০০ টাকা করে দেওয়ার কথা থকলেও ২০০ টাকা আর ২ প্যাকেট বিস্কুট মজুরি দিয়ে চলছে সেই বোমা বাঁধার কাজ। ২ দিনে দুশোর আশপাশে বোমা বাধা হয়েছে।

গ্রামবাসীদের হাতে ধৃত এক ব্যক্তি দাবি করেন, উত্তম বারিকের ( কাঁথি তৃণমূল জেলা সভাপতি এবং পটাশপুর-এর তৃণমূল বিধায়ক ) নাম করে ওই ব্যাক্তিদের বোমা বাঁধার কাজ করতে বলা হয়েছিল। যদিও পরে ধৃতরা বলছেন এটা বিজেপির কাজ চলছে ।

কাঁথি দেশপ্রাণ ব্লকের বাসন্তীয়া গ্রাম থেকে উদ্ধার প্রচুর বোমা ও বোমা তৈরির মশলা। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় পুলিশ ও র্যাফ। দু'জনকে গ্রেফতার করে পটাশপুর থানার পুলিশ। মাত্র কয়েকদিন পরে পঞ্চায়েত ভোট(Panchayat Election 2023) । তার আগে এভাবে বোমা তৈরির ঘটনায় প্রকাশ্যে আসতেই ভোটকে ঘিরে ক্রমশ ভয়ের পরিস্থিতির তৈরি হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে।

অপরদিকে এই ঘটনায় পটাশপুর এর বিধায়ক ও কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি উত্তম বারিক জড়িত থাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। ঘটনার পরেই এলাকায় বিক্ষোভ মিছিল বের করে তৃণমূল (Panchayat Election 2023) । যা নিয়ে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব।












Click it and Unblock the Notifications