Panchayat Election 2023: ফের রাজনৈতিক সংঘাত, খেজুরিতে এবার বিজেপি কর্মীর দোকানে আগুন

খেজুরিতে তৃণমূল কর্মীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগের পর পাল্টা হামলা, গভীর রাতে বিজেপি নেতার ব্যবসার স্থলে ফিসারী বাড়িতে অগ্নিসংযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। এলাকায় জেলা পরিষদের আসনে সদ্যজয়ী উত্তম বারিকের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তিনি গতকাল বিকেলে গিয়ে এলাকায় উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে আসেন উসকে দিয়ে আসেন তৃণমূল কর্মীদের। তারপরেই গভীর রাতে এমন আগুন লাগানোর ঘটনা ঘটায় তৃণমূল দুষ্কৃতীরা। অগ্নিসংযোগে ভস্মীভূত বিজেপি নেতার বাড়ি। আগুন লাগার পর বাড়িতে থাকা লোকজনেরা কোনরকমে পালিয়ে বাড়ির বাইরে বেরিয়ে প্রাণ বাঁচান।

Panchayat Election 2023

রাতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। হেঁড়িয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরির টিকাশির ছাতনা বাড়িতে। উল্লেখ্য যে টিকাশিতে গতকাল তৃণমূল কর্মীকে তার বাড়িতে আগুন ও পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। সেই ঠিকাসি তে ফের আক্রোশ মেটাতে বিজেপি নেতার বাড়িতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

বিজেপির আরও অভিযোগ যে তৃণমূল কর্মীর বাড়িতে বা তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ তোলা হচ্ছে সেটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ ।এটা পারিবারিক ও তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দলের জের। বিজেপির মন্ডল সাধারণ সম্পাদক গোপাল পাল তার বাড়িতে আগুন। হেঁড়িয়া পুলিশ জানিয়েছে, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি খতিয়ে দেখে। দুটি ফিশারীর বাড়িতে আগুন লেগেছিল কোন হতাহতের খবর নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+