Panchayat election 2023: BJP বনাম শুভেন্দু অধিকারীর ছবির লড়াই! প্রার্থীর নিশানায় বিজেপির একাংশ, জল্পনা তুঙ্গে
পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) প্রচারে শুভেন্দু অধিকারীর ছবি ব্যবহার করছেন। কিন্তু বিজেপির প্রার্থী তিনি নন। যা চোখে পড়েছে কোলাঘাট পঞ্চায়েত সমিতিতে। বিষয়টি নিয়ে বিজেপিরই একাংশকে দায়ী করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে দাবি করা অচিন্ত্য সামন্ত।
কোলাঘাট পঞ্চায়েত সমিতির র্নিদল প্রার্থী অচিন্ত্য সামন্ত, এলাকায় দীর্ঘদিনের বিজেপি কর্মী তিনি। কোলাঘাট পঞ্চায়েত সমিতির (Panchayat election 2023) বিজেপি প্রার্থী হিসেবে নোমিনেশন জমা দিয়েছিলেন। কিন্তু দল সেজায়গায় প্রার্থী হিসেবে টিটুন চক্রবর্তীকে প্রতীক দেয়। ফলে তার জায়গা হয় নির্দল প্রার্থী হিসেবে।

দলের বিরুদ্ধে না গিয়ে প্রার্থীর বিরুদ্ধে ভোট প্রচার শুরু করেছেন অচিন্ত্য সামন্ত। পঞ্চায়েত নির্বাচনের ব্যানারে (Panchayat election 2023) নিজের নাম ও নির্দল প্রতীক-সহ তাঁর ভোট প্রচারের ব্যানারে সবার ওপরে স্থান পেয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি। নিজেকে শুভেন্দু অনুগামী হিসেবে দাবিও করছেন অচিন্ত্য সামন্ত।
কিন্তু প্রশ্ন হচ্ছে কী ভাবে সাধারণ মানুষের ভোট চাইছেন অচিন্ত্য? তিনি বলছেন, সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে বলছেন, জেলা পরিষদ ও পঞ্চায়েতে বিজেপিকে ভোট দিন, কিন্তু পঞ্চায়েত সমিতির ভোটটা বিজেপি প্রার্থীকে না দিয়ে তাঁকে দিন।
অচিন্ত্যর এহেন ভোট প্রচার যথেষ্টই আলোড়ন তৈরি হয়েছে কোলাঘাট এলাকায়। অস্বস্তি বাড়িয়েছে বিরোধী দলনেতার। কারণ নির্দল প্রার্থী হলেও বিজেপি বিধায়ক তথা পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি ব্যানারে ব্যবহার করে ভোট প্রচার করছেন ওই পঞ্চায়েত সমিতির প্রার্থী (Panchayat election 2023)।

এটা কার্যত শুভেন্দু অধিকারীকে ব্যবহার করে দলের বিরুদ্ধে নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এব্যাপারে বিজেপি জেলা-সহ সভাপতির বক্তব্য, সময় থাকতে থাকতে যদি এধরনের কার্যকলাপ সুধরে না নেন ওই নির্দল প্রার্থী তাহলে তার বিরুদ্ধে দলীয়ভাবে কড়া পদক্ষেপ নেওয়া হবে।
যদিও অচিন্ত্য সামন্ত বলছেন, তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী। পঞ্চায়েত নির্বাচনে (Panchayat election 2023)এভাবেই লড়াই চালিয়ে যাবেন এবং নিজের ক্ষমতা দেখিয়ে দেবেন। এখন দেখার পদ্ম বনাম শুভেন্দু অধিকারীর ছবির লড়াইয়ে কার দখলে যায় কোলাঘাট পঞ্চায়েত সমিতির ওই আসন।












Click it and Unblock the Notifications