দিলীপ ঘোষের সাজানো সংগঠন, তাঁর কথা মেনেই মেদিনীপুরে প্রচার করবেন অগ্নিমিত্রা পল?
দিলীপ ঘোষের হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপ ঘোষের মাধ্যমেই রাজনীতিতে পরিচিতি পাওয়া। মেদিনীপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অগ্নিমিত্রা পল। দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ রেখেই তিনি প্রচার শুরু করছেন। মেদিনীপুরে এ কথাই জানালেন অগ্নিমিত্রা।
মেদিনীপুর দিলীপ ঘোষের এলাকা। তিনি ওই এলাকায় ফের প্রার্থী হবেন। এমন কথা চর্চায় ছিল শুরুতে। তবে শেষপর্যন্ত ওলোট পালোট হয়ে যায় সমীকরণ। বর্ধমানে প্রার্থী করা হয়েছে দিলীপ ঘোষকে। অন্যদিকে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী মনোনীত হয়েছেন বিধায়ক অগ্নিমিত্রা পল।

জুন মালিয়ার বিরুদ্ধে লড়াই করবেন অগ্নিমিত্রা। ভোটের রাজনীতিতে কাউকে ছোট করা উচিত নয়। এক চুল জমিও ছেড়ে দেওয়া হবে না। এই কথা জানিয়েছেন অগ্নিমিত্রা। শুধু তাই নয়, অগ্নিমিত্রার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের দল ও সরকারের বিরুদ্ধে। কাজেই সেখানে মেদিনীপুরের মাটিতে সেই ভিত্তিতেই লড়াই হবে। এমনই কথা জানাচ্ছেন অগ্নিমিত্রা।
দিলীপ ঘোষ মেদিনীপুর কেন্দ্রে মানুষের সঙ্গে দীর্ঘ সময় ধরে রয়েছেন। দিলীপ ঘোষ ওই কেন্দ্রে কাজ অনেকটাই করে দিয়ে গিয়েছেন। অগ্নিমিত্রা জানাচ্ছেন, দিলীপদার হাত ধরেই রাজনীতিতে আসা। দিলীপদা মহিলা মোর্চা সভানেত্রী করেছিলেন। দিলীপদার সাজানো সংগঠন এখানে।
শুধু তাই নয়, ১৩ মে বর্ধমানে লোকসভা নির্বাচন। ২৫ মে মেদিনীপুরে নির্বাচন। ১৩ তারিখ পেরিয়ে গেলে দিলীপ ঘোষ মেদিনীপুরে পৌঁছে যাবেন। বাকি দিনগুলোর প্রচারে মেদিনীপুরে দিলীপ ঘোষ থাকবেন। ফলে সেটা হয়ে যাবে উপরি পাওনা। দিলীপ ঘোষ শেষ সময়ে প্রচারে এসে আরও বেশি করে ঝড় তুলবেন। এমনই মনে করছেন বিজেপি নেতৃত্ব।
দিলীপ ঘোষের সঙ্গে অগ্নিমিত্রা যোগাযোগ রাখবেন। বিভিন্ন সময়ের প্রয়োজনে দিলীপ ঘোষের পরামর্শ নেওয়া হবে। এমন কথাও জানা যাচ্ছে। অগ্নিমিত্রা বলেছেন, দিলীপদা আমার সঙ্গেই থাকবেন। দোলের দিন সন্ধ্যাবেলায় অগ্নিমিত্রা পল কাঁথির শান্তিকুঞ্জে গিয়েছিলেন। শিশির অধিকারীকে প্রণাম করে তাঁর আশীর্বাদ নেন।
তাই নিয়েও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। তাহলে কি অধিকারী পরিবারের প্রভাব কাজ করেছে মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী নির্বাচনে? এই প্রশ্ন উঠছে। যদিও বিজেপি এই প্রশ্নকে গুরুত্ব দিতে নারাজ। মঙ্গলবার থেকে প্রচার শুরু করেছেন অগ্নিমিত্রা। সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ এখন অন্যতম বিষয়। সেদিকে লক্ষ্য দিচ্ছেন তিনি।












Click it and Unblock the Notifications