Mandarmani: সমুদ্রের পাড়ে থাকার হোটেল পাবেন তো? বড় নির্দেশ আসতেই ফাঁকা মন্দারমণি, মাথায় হাত হোটেল মালিকদের

Mandarmani: সপ্তাহান্তে হোক কিংবা লম্বা ছুটি পেলেই ভ্রমণ পিপাসু বাঙালি আর ঘরে আটকে থাকতে চায় না। দিঘা, মন্দারমনির মতো সুমদ্র সৈকতে ভৈড় জমান। এতটাই ভিড় হয় যে হোটেল পেতে একেবারে হিমশিম অবস্থা হয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় পরিবেশ আদালতের এক নির্দেশ ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে সেখানকার হোটেল মালিক এবং জেলা প্রশাসনের কপালে।

নির্দেশ অনুযায়ী সমুদ্র সংলগ্ন মন্দারমণির (Mandarmani) প্রায় ১৪০টি হোটেলকে অবৈধ নির্মাণের কারণে ভেঙে ফেলার নির্দেশ দেওইয়া হয়েছে। এমনকি আরও প্রায় ৩০টি হোটেলকে নোটিশ জারি করা হবে বলে প্রশাসন সূত্রে গিয়েছে।

Mandarmani

নির্দেশ অনুযায়ী, আগামীকাল ২০ নভেম্বরের মধ্যে বেআইনি কনস্ট্রাকশনগুলি সরিয়ে ফেলা কিংবা ভেঙে নেওয়ার জন্য নোটিশ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেক। আর তা নিয়েই চিন্তায় পড়েছেন মন্দারমনির হোটেল ব্যবসায়ীরা। তারা বলছেন, এত মানুষের রুজি রোজগার কোথায় কি হবে।

কোটি কোটি টাকার হোটেল সেগুলোই বা কি হবে। হোটেলের সঙ্গে যুক্ত এবং হোটেল কর্মীরা প্রায় লক্ষাধিক মানুষ তাদের রুজি রোজগার কোন জায়গায় দাঁড়াবে। সবই প্রশ্ন চিহ্ন এখন।

যদিও ইতিমধ্যে কেন্দ্রীয় পরিবেশ আদালতের এহেন নির্দেশকে চ্যালেঞ্জ করে মন্দারমনি হোটেল ইয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালতের কাছে পুরো বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে।

অ্যাসোসিয়েশনের সভাপতি মীর মমরেজ আলী জানিয়েছেন, সরকার পক্ষের কাছে আমাদের আবেদন থাকবে এত লক্ষ লক্ষ মানুষের রোজগার হারাবে, ফলে পুনর্বিবেচনা করে দেখা হোক। আইন বেশ কয়েকটি ধাপে রয়েছে সেগুলো মেনে দেখা হোক, শুধু মন্দারমনি নয় দীঘা পুরী, গোয়ার মতো প্রভৃতি জায়গায় সমুদ্রের কাছেই হোটেল সব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দারমনির জন্য আলাদা কেন!! এক যাত্রায় পৃথক ফল কেন? প্রশ্ন হোটেল মালিকদের।

Mandarmani

তবে এই টানাপোড়েনে গত কয়েকদিন ধরেই একেবারে ফাঁকা মন্দারমনির সুমদ্র সৈকত। সেভাবে পর্যটকদের ভিড় দেখা যাচ্ছে না। ফলে অনেক ক্ষেত্রেই প্রশ্ন উঠছে, অশান্তি এড়াতে কি মানুষ অন্তত গুরুত্বপূর্ণ এই পর্যটকস্থল এড়িয়ে যাচ্ছেন মানুষ? তবে ঠান্ডা পড়ছে। শনিবার এবং রবিবার কি সেদিকেই নজর সবার। তবে যেভাবে] সাগরের উপরে একের পর এক হোটেল নির্মাণ চলছে তা পরিবেশের জন্য বড় ক্ষতি বলছেন পরিবেশবিদরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+