কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের দখলদারির অভিযোগে ফের চিঠি! মমতাকে সরাতে নতুন স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী

২০২১-এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে যাওয়ার শুভেন্দু অধিকারী এদিন বাম-কংগ্রেসকে নিশানা করলেন। তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পুলিশকে অপদস্থ হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

কেষ্টবাবুকে দিল্লি যেতেই হবে। এদিন পূর্ব মেদিনীপুরের মহিষাদলে এমনটাই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন ফের একবার কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের প্রকল্প বলে চালানোর অভিযোগ তুলেছেন। রাজ্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সরাতে তিনি নতুন স্লোগানও তুলেছেন এদিন।

প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাই রাজ্যে খাদ্যসাথী

প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাই রাজ্যে খাদ্যসাথী

ফের একবার কেন্দ্রীয় প্রকল্পকে রাজ্যের নাম দিয়ে চালানোর অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মহিষাদলে দলীয় কর্মসূচিতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী অন্নসুরক্ষা যোজনায় বছরে ২ লক্ষ কোটি টাকা খরচ করছে। সেই অন্নসুরক্ষা যোজনায় নেওয়া চাল-গমের বস্তার ওপরে ইংরেজিতে ছোট হরফে লেখা হচ্ছে। আর রাজ্য সরকারের তরফে হাঁড়ির ছবি দিয়ে বড় করে লেখা হচ্ছে খাদ্যসাথী। তিনি বলেন, রাজ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বিষয়টি নিয়ে। তিনি এব্যাপারে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়ে দাবি করেছেন, বস্তা থেকে হাঁড়ির ছবি আর খাজ্যসাথী নাম তুলতে হবে।

 মমতা আতঙ্কিত, পুলিশ অপদস্থ হচ্ছে

মমতা আতঙ্কিত, পুলিশ অপদস্থ হচ্ছে

প্রধানমন্ত্রী মোদীকে কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ নয় বিরোধী নেতার চিঠি পাঠানোকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর পরিবার এবং ভাইপোকে নিয়ে আতঙ্কিত, যেমন কেজরিওয়াল মণীশ সিসোদিয়ার মতো মন্ত্রীদের নিয়ে আতঙ্কিত। অন্যদিকে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করার ৮ ঘন্টার মধ্যেই মুক্তি প্রসঙ্গে তিনি বলেছেন, পুলিশ বারে বারে অপদস্থ হচ্ছে তৃণমূলের চাপের কারণে। এই কারণে কেউ এখন কলকাতা পুলিশ কিংবা পশ্চিমবঙ্গ পুলিশ বলেন না, বলে মমতা পুলিশ।

 কংগ্রেস, তৃণমূলের সঙ্গে লড়তে চায় না

কংগ্রেস, তৃণমূলের সঙ্গে লড়তে চায় না

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির চ্যালেঞ্জকে প্রশংসা করেও শুভেন্দু অধিকারী বলেছেন, কংগ্রেস তৃণমূলের সঙ্গে লড়তে চায় না। তিনি প্রশ্ন করে বলেন, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিধানসভায় বিরোধী দলনেতা ছিলেন কংগ্রেসের। সেই সময় কংগ্রেসের ভূমিক কী ছিল। তিনি আরও প্রশ্ন করে বলেন, যখন ২০২১-এ রাজ্যে ভোট পরবর্তী সন্ত্রাসে ৫৭ জন বিজেপি কর্মীকে খুন করা হয়, তখন কংগ্রেসের ভূমিকা কী ছিল? ২০২১-এ নন্দীগ্রামের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানে হারিয়েছে, সেখানে কংগ্রেস ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে, বলেন তিনি। বিরোধী দলনেতা বলেন, কংগ্রেসের দিল্লির নেতৃত্ব চায় না পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরে যাক।

মমতাকে সরাতে নতুন স্লোগান

মমতাকে সরাতে নতুন স্লোগান

শুভেন্দু অধিকারী এদিন ২০২১-এর বিধানসভা নির্বাচনে নো ভোট টু বিজেপি স্লোগানের তীব্র সমালোচনা করে বলেন, এটা ছিল সিপিএম-কংগ্রেস-আইএসএফ-এর। তিনি কটাক্ষ করে বলেন, যদি নো ভোট টু বিজেপি স্লোগান হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার সুযোগ থেকে যায়। তিনি বলেন, যতক্ষণ না পর্যন্ত এরা বলে নো ভোট টু মমতা, ততক্ষণ এদের রাজনৈতিক সদিচ্ছা প্রমাণ হতে পারে না। তিনি বলেন, নো ভোট টু মমতা স্লোগান তুলে সাধারণ মানুষের ওপরে ছেড়ে দিয়ে দেখো হোক, তাঁরা পদ্ম ফুলকে জেতাবেন না, হাত-হাতুড়িকে জেতাবেন!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+