লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প থেকে! সরকারে খবর রয়েছে তাঁর কাছে, বিস্ফোরক শুভেন্দু
লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের প্রকল্প। কিন্তু তার টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রের ICDS প্রকল্প থেকে। এদিন পূর্ব মেদিনীপুরে এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে সব তথ্য তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন
লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের প্রকল্প। কিন্তু তার টাকা দেওয়া হচ্ছে কেন্দ্রের ICDS প্রকল্প থেকে। এদিন পূর্ব মেদিনীপুরে এমনটাই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এব্যাপারে সব তথ্য তাঁর কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। রাজ্যের স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের যে জামা দেওয়া হয়েছে, তা পরার মতো নয় বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

তৃণমূলের পতাকা নিয়ে আন্দোলন
পরিবহণের অস্থায়ী কর্মীরা তৃণমূলের পতাকা নিয়েই আন্দোলন করছেন। সেই কারণে তাদের গাবি তৃণমূলই পূরণ করবে বলেই মনে করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ সরকার গত সাড়ে এগারো বছরে এমন এমন বেতনের চুক্তি ভিত্তিক কিংবা অস্থায়ী কর্মী নিয়োগ করেছে, যেখানে কেউ মেয়ের বিয়ে দিতে চায় না। দেড় হাজার টাকার প্রাণী মিত্র ছাড়াও কোথাও ৪ হাজার, কোথাও ৬ হাজার এবং কোথাও ৮ হাজার টাকায় লোক নিয়োগ করা হয়েছে। এই টাকায় কোনও লোক সংসার চালাতে পারে না। তিনি বলেন, একটা বাচ্চাকে ভাল স্কুলে দিলে মাসে চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয়। আর এই কাজেই স্থায়ী কর্মীরা ৩০ হাজার টাকা বেতন পান।

মমতার মিথ্যা বলার অংশ
বিরোধী দলনেতা কটাক্ষ করে বলেছেন, এই অস্থায়ী কর্মীরা রয়েছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় সারা দিন ধরে মিথ্যা কথা বলেন, এটা তারই অংশ। সেই জন্যই রাজ্যে অস্থিরতা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দার্জিলিং আর জঙ্গলমহল কি হাসছে?
শুভেন্দু অধিকারী বলেছেন, দার্জিলিং-এর বিমল গুরুংকে আর দেখা যায় না। দার্জিলিং আর হাসছে না। আর জঙ্গলমহল এমন হাসছে যে, ছয়দিন ধরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া গোটা দেশ থেকে বিচ্ছিন্ন। তিনি কটাক্ষ করে বলেছেন, কুর্মীরা এমন হাসল, যে এমন পরিস্থিতি তৈরি হল। শুভেন্দু অধিকারী আরও বলেন, যাওয়ার সময় হয়ে এসেছে। কাঁদছে কেমন দেখছেন না, টাকা আটকাচ্ছে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কেন্দ্রীয় প্রকল্প থেকে
বিরোধী দলনেতা বলেন, লক্ষ্মীর ভাণ্ডার দেবেন বলে ভোট নিয়েছেন মেয়েদের থেকে। তিনি রাজ্যের অর্থসচিব মনোজ পন্থের নাম উল্লেখ করে বলেন, প্রথমে আইসিডিএস-এর টাকা থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। এরপর যখন আইসিডিএস-এর পেমেন্ট করার সময় আসছে, তখন তা করা হচ্ছে মিড-ডে মিলের টাকা থেকে। বিরোধী দলনেতা বলেন, তাঁর কাছে সব তথ্য রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার তো দেওয়ার কথা রাজ্য সরকারের নিজের রাজস্ব থেকে। কিন্তু তা করা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প থেকে।

স্কুলের জামা-জুতোর টাকাও সরাসরি অ্যাকাউন্টে
তিনি অভিযোগ করেন, এবার স্কুলের বাচ্চাদের যে জামা দেওয়া হয়েছে, তা কেউ পরতে পারছে না। জামা কেনায় ভাইপো কমিশন নিয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এব্যাপারে তিনি সেখানে উপস্থিত গ্রামবাসীদের মতামত জানতে চান। শুভেন্দু অধিকারী বলেছেন, তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন যাতে আগামী বছর থেকে স্কুলব্যাগ, জুতো, জামার টাকা অভিভাবকদের অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেওয়া হয়।












Click it and Unblock the Notifications