Mandarmani: মন্দারমণিতে সমস্ত হোটেল ভেঙে দেওয়া হবে? শুনেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন...
Mandarmani: ভাঙা পড়ছে না মন্দারমণির (Mandarmani) ১৪৪ টি 'বেআইনি' হোটেল! জেলা প্রশাসনের নির্দেশিকায় চরম ক্ষুব্ধ এবং স্তম্ভিত খোদ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় (mamata Banerjee)। আর এরপরেই স্পষ্ট নির্দেশ, কোনও বুলডোজার চালানো হবে না। এটা কোনও সমাধানের পথ নয় বলেও মন্তব্য প্রশাসনিক প্রধানের (West Bengal CM)।
জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী আগামী ২০ নভেম্বরের মধ্যে ভেঙে ফেলতে হবে মন্দারমণির ১৪৪ টি 'বেআইনি' হোটেল (Mandarmani)। সেই অনুযায়ী জেলা প্রশাসনের তরফে নোটিশ জারি করা হয়।

কিন্তু নবান্নের কাছে এই বিষয়ে কোনও তথ্য ছিল না বলে দাবি। এমনকি মুখ্যসচিবও কিছু জানতে না বলে খবর। আর এই খবর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানো মাত্র নড়েচড়ে বসেন। ঘটনার চরম ক্ষোভ উগরে দেন বলেও খবর। কারোর সঙ্গে আলোচনা না করে কীভাবে এহেন সিদ্ধান্ত? তা নিয়েও প্রশাসনিক প্রধান কার্যত প্রশ্ন তোলেন বলে খবর। আর এরপরেই স্পষ্ট নির্দেশ, "বুলডোজার কোনও সমাধানের পথ নয়। কোনওরকম বুলডোজার চলবে না।"
হোটেল মালিকদের সঙ্গে খুব শীঘ্রই মুখ্যসচিব বৈঠকে বসবেন বলেও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বলেই খবর। যা অবশ্যই স্বস্তির খবর হোটেল মালিকদের কাছে। বলে রাখা প্রয়োজন, সিআরজেড অর্থাৎ কোস্টাল রেগুলেশন জোন'কে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক হোটেল তৈরি করা হয়। এমনকি নির্দিষ্ট উপকূলবিধি না মেনেই সেগুলি তৈরি করা হয়েছে বলেও খবর। এই বিষয়ে জাতীয় পরিবেশ আদালতে মামলা হয়। ২০২২ সালের ২ মে সেই মামলায় বড়সড় নির্দেশ দেয় আদালত।
স্পষ্ট জানিয়ে দেয়, বেআইনি ভাবে তৈরি করা হোটেলগুলি ভেঙে ফেলতে হবে। যদিও গত দু'বছর এই বিষয়ে স্পিকটি নট ছিল মেদিনীপুর জেলা প্রশাসন। কিন্তু আদালতের নির্দেশ কার্যকর করতে আগামীকাল ২০ নিভেম্বর সময় বেঁধে দেয় জেলা প্রশাসন। আর তা ঘুম উবে যায় হোটেল মালিকদের। যদিও শেষমেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আটকে গেল হোটেল ভাঙ্গার কাজ।
আর এরপরেই খুশির হাওয়া সৈকত শহরে। অন্যদিকে কেন্দ্রীয় পরিবেশ আদালতের হোটেল ভাঙার নির্দেশকে চ্যালেঞ্জ করে মন্দারমনি (Mandarmani) হোটেল ইয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মহামান্য হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন। আদালতের কাছে পুরো বিষয়টি আরও একবার বিবেচনা করে দেখার কথা বলা হয়েছে। সেই মামলায় আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।
-
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা












Click it and Unblock the Notifications