উস্কানিূলক মন্তব্যের জের! শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! উস্কানিমূলক মন্তব্যের জেরেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় এই মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। আবু সোহেল নামে এক আইনজীবী

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা! উস্কানিমূলক মন্তব্যের জেরেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানায় এই মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে। আবু সোহেল নামে এক আইনজীবী এই সংক্রান্ত মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে।

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা

যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিরোধী দলনেতার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা করতেই একের পর এক মিথ্যা মামলা করা হচ্ছে। আইন এবিং আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী হবেন বলেই দাবি বিজেপি নেতার।

অন্যদিকে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মামলা নিয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে এটা ঘটনা শুভেন্দু অধিকারী লাগাতার বেপরোয়া ভাবে কুরুচিকর এবং উসকানিমূলক ও প্ররচনামুলক মন্তব্য করে যাচ্ছেন বলে অভিযোগ তৃণমূল নেতার। শুধু তাই নয়, যে ভাষণ দিয়ে যাচ্ছে না তা ঠিক নয় বলেও দাবি তাঁর। এমনকি দলের মধ্যে শুভেন্দু অধিকারীর গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন তৃণমূল মুখমাত্র।

আইনজীবী আবু সোহেলের অভিযোগ সম্প্রতি নন্দকুমার থানা এলাকায় সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রকাশ্যে রেখেছিলেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, গত ২৪ শে সেপ্টেম্বর নন্দকুমারের একটি ক্লাবের পূজা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন বলেও অভিযোগ আইনজীবীর।

এমনকি আসানসোলেও একটি পুজোর উদ্বোধনে গিয়ে বিতর্কিত মন্তব্য বিরোধী দলনেতা করেছেন বলে অভিযোগ আইনজীবীর। আর সেই অভিযোগের ভিত্তিতেই নন্দকুমার থানায় IPS-1860 Acts অনুযায়ী 153 A, 295A, এবং 505(2) ধারায় এফআইয়ার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হয়েছে বলে জানিয়েছেন ওই আইনজীবী।

একেবারে জামিন অযোগ্য ধারায় এই মামলা হয়েছে বলে জানা যাচ্ছে। বলে রাখা প্রয়োজন, চলতি মাসের ২১ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকায় বলা হয়েছিল কোন ব্যক্তি এই ধরনের উসকানিমূলক কথা বললেই তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন।

সেই মর্মেই আবু সোহেল নামে এই আইনজীবী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলাটি করেন। সূত্রের খবর দায়ের হওয়া মামলার কোনো কপি এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীর কাছে পৌঁছয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে জেরা করেছে কাঁথি থানা। সরদা মামলার ফাইল লোপাঠ সহ একাধিক ইস্যুতে জেরা করা হয়। এমনকি বিরোধী দলনেতার বিরুদ্ধেও একের পর এক মামলা রয়েছে। আর এর মধ্যেই ফের একবার অস্বস্তি বাড়িয়ে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+