খেজুরি বিস্ফোরণ-কাণ্ডে নয়া মোড়! রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে তলব করল এনআইএ
এনআইএ'র নজরে রাজ্যের মন্ত্রী অখিল গিরি! খেজুরি বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে তৃণমূলের বর্ষীয়ান এই নেতাকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল তিন তারিখ তদন্তের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। কলকাতায় এনআইএ দফতরে অখিল গিরিকে হাজি
এনআইএ'র নজরে রাজ্যের মন্ত্রী অখিল গিরি! খেজুরি বিস্ফোরণ-কাণ্ডের তদন্তে তৃণমূলের বর্ষীয়ান এই নেতাকে তলব করা হয়েছে। জানা গিয়েছে, আগামীকাল তিন তারিখ তদন্তের মুখোমুখি হওয়ার কথা বলা হয়েছে। কলকাতায় এনআইএ দফতরে অখিল গিরিকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

শুধু অখিল গিরিই নয়, এই ঘটনায় আরও বেশ কয়েকজন প্রভাবশালী তৃণমূল নেতাকে এনআইএ তলব করতে পারে বলে জানা যাচ্ছে।
যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি তৃণমূলের কেউ। এমনকি অখিল গিরিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। তবে এই ঘটনায় চরম অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। যদিও শাসকদলের একাংশের দাবি, প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি। এমনকি অনেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁর অঙ্গুলিহেলনেই কেন্দ্রীয় সরকার কাজ করছে বলেও অভিযোগ তৃণমূলের একাংশ।
জানা গিয়েছে, বছরের শুরুতেই খেজুরির জনকা গ্রাম পঞ্চায়েতের ভাঙনমারি গ্রামে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। আর তা ঘটে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিরোধীদের অভিযোগ ছিল, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই বোমা বাধার কাজ চলছিল। আর তা চলার সময়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনায় দু'জনের মৃত্যু হয়।
বিস্ফোরণের তীব্রতায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে নড়েচড়ে বসেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক দাপুটে তৃণমূল নেতা জড়িত থাকার সম্ভাবনা উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। একাধিক সভা থেকেও তাঁদের নাম নিয়ে সোচ্চার হন। ঘটনায় প্রথম থেকেই এনআইএ তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী।
আর এরপরেই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ঘটনার তদন্তও শুরু করা হয়। তদন্তে নেমে গত কয়েকদিনে একাধিক জায়গাতে তল্লাশি চালায় এনআইএ'র তদন্তকারী আধিকারিকরা। এমনকি খেজুরির একাধিক জায়গাতে তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালায় বলেও জানা গিয়েছে।
নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই জাতীয় এই তদন্তকারী দল তল্লাশি চালায় বলে অভিযোগ। আর তা চালাতে গিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এনআইএ। এমনকি বেশ কিছু যন্ত্রও উদ্ধার করেন তদন্তকারীরা। এই অবস্থায় তদন্তে জোর বাড়াচ্ছে এই তদন্তকারী সংস্থা। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের সংখ্যালঘু সাংগঠনিক জেলার সভাপতি আনোয়ার হোসেনকে তলব করেছে এনআইএ। এমনটাই একাধিক সংবাদ মাধ্যমে লেখা হয়েছে।
উল্লেখ্য, আজই কাঁথিতে অধিকারী সাম্রাজ্যের পতন ঘটেছে। অখিল গিরি পরিবারের উত্থান ঘটেছে। পুরসভা নির্বাচনে শুভেন্দুর গড় আগলে রাখতে পারেনি বিজেপি।












Click it and Unblock the Notifications