Bhupatinagar: 'থানায় জানিয়েই অভিযান', তৃণমূলের দাবি খারিজ NIA-র, আজ সুপ্রিমকোর্টে যাচ্ছে তৃণমূল
ভূপতিনগরে মধ্যরাতে তল্লাশি অভিযান নিয়ে অবশেষে মুখ খুলল NIA। শাসক দল যে দাবি করেছে তা নস্যাৎ করেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে ভূপতিনগরে অভিযান চালানোর আগে থানায় জানানো হয়েছিল। সেদিন ভোর চারটে নাগাদ ভূপতি নগর থানায় গিয়েছিলেন তাঁরা।
সেখানে পুলিশকে জানিয়ে তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাঁরা ভূপতিনগরে অভিযান শুরু করেন। এদিকে গত পরশু থেকে শাসক দল দাবি করে চলেছে এনআইএ স্থানীয় প্রশাসনকে না জানিেয়ই ভূপতিনগরে গিয়ে মধ্যরাতে তল্লাশি চালিয়েছে। এনআইএ-র অপব্যবহারের প্রতিবাদে আজ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে তৃণমূল কংগ্রেস।

ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে রাজনৈতিক উত্তাপ চড়েছে গত কয়েকদিন ধরেই। ২০২২ সালের ভূপতিনগরে বিস্ফোরণে তিন তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার তদন্তের দায়িত্ব এনআইএ-র হাতে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তারপরেই শুক্রবার মধ্যরাতে এনআইএ বাহিনী নিয়ে িগয়ে ভূপতিনগরে তল্লাশি চালায়। এবং দুই তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করে নিয়ে আসে তাঁরা।
ভূপতিনগরে তল্লাশি চালাতে গিয়ে হামলার শিকার হয় এনআইএ। সন্দেশখালির কায়দায় ভূপতিনগরে এনআইএ-র উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। গত পরশু থেকেই শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা গয়েছে রাজনৈতিক পরিকল্পনা করে ভোটের ঠিক আগে ভূপতিনগরে মধ্যরাতে অভিযান চালিয়েছে এনআইএ। এদিকে এখনও পর্যন্ত এনআইএ-র উপরে হামলার ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ।
সোমবার এনআইএ-র তরফে পাল্টা দাবি করা হয়েছে তাঁরা অভিযানে যাওয়ার আগে ভূপতিনগর থানায় জানিয়েই তবে গিয়েছিলেন। তাঁদের উপরে হামলা হয়েছে জানানোর প্রায় চার ঘণ্টা পরে সেখানে পুলিশ পৌঁছয়। এদিকে ভোটের আগে এনআই-কে অপব্যবহারের অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা করতে চলেছে শাসক দল। অন্যদিকে নির্বাচন কমিশনেও নালিশ জানাতে গিয়েছে তৃণমূল কংগ্রেসের ১০ সদস্যের প্রতিনিধি দল।
এদিকে গতকাল শাসক দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়াড়ি NIA-র এসপি ধনরাম সিংয়ের গোপন বৈঠক হয়েছে। গত ২৬ মার্চ জিতেন্দ্র তিওয়ারি দেখা করেছিলেন তাঁর সঙ্গে। একটি সাদা প্যাকেট তুলে দিয়েছেন তিনি। তাতে কী ছিল তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে শাসক দল। এমন কি জেতেন তিওয়ারি যে সেখানে গিয়েছিলেন তার সিসিটিভি ফুটেজও তারা প্রকাশ করবেন বলে জানিয়েছেন।
এদিকে পাল্টা জিতেন তিওয়ারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যাঁরা অভিযোগ করছেন তাঁরা ৭দিনের মধ্যে অভিযোগ প্রমাণ করুন নাহলে মানহানির মামলা করবেন তিনি। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন সত্যি হয়ে থাকলে প্রমাণ দেখাক তৃণমূল কংগ্রেস। এরকম কোনও সাক্ষাৎই হয়নি জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে।












Click it and Unblock the Notifications