নতুন সংসদ ভবনের উদ্বোধন! মোদীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করলেন অভিষেক

নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র আক্রমণ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন প্রধানমন্ত্রী মোদীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করেন। কটাক্ষ করে তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে দেশের উপকার হতো।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী পাল্টানোর রাজনীতিতেই বোধহয় বেশি বিশ্বাস করেন। গ্যাস ও পেট্রোলের আকাশছোঁয়া দামের তুলনা টেনেও তিনি প্রধানমন্ত্রী মোদীকে কটাক্ষ করেন। নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানো নিয়ে তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করে প্রধানমন্ত্রী আদিবাসী ও মহিলাদের সম্মান করেন না।

নতুন সংসদ ভবনের উদ্বোধন! মোদীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করলেন অভিষেক

নতুন সংসদ ভবনের উদ্বোধনকে কটাক্ষ করে তিনি বলেন, সাংসদের বসার জন্য ১৫০০ কোটি টাকা খরচ অপচয়। সেই টাকা বাংলাকে দিলে ১০০ দিনের জব হোল্ডারদের উপকার হতো। প্রধানমন্ত্রীকে খোঁচা দিয়ে তিনি বলেছেন, আপনি যদি দেড় হাজার কোটি টাকা বাংলাকে দিতেন, তাহলে ১০০ দিনের কিছু লোকের উপকার হতো।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০ হাজার কোটি টাকার ভিস্তা প্রোজেক্ট নিয়ে বলেন, ওই টাকায় কমপক্ষে ৫০ লক্ষ লোককে বাড়ি করে দেওয়া যেত। তিনি বলেন, ওই টাকা অপচয় না করে মানুষের কাজে লাগালে অনেক উপকার হতো।

নতুন সংসদ ভবনের উদ্বোধন! মোদীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করলেন অভিষেক

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, পুরনো সংসদ ভবনে সাংসদদের কোথাও বসতে অসুবিধা হচ্ছিল না। আর সারা বছরে কটা দিন সংসদের অধিবেশন বসে। বড় আকারের সংসদ ভবনের যৌক্তিকতা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

গড় শালবনিতে তাঁর কনভয়ে হামলার ঘটনায় তিনি কুড়মিদের ক্লিনচিট দেন এদিন। তিনি এদিনও অভিযোগ করেন কনভয়ের গাড়িতে হামলা চালিয়েছিল বিজেপি। এছাড়াও মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়িতেও বিজেপিই হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছেন তিনি। অভিষেক বলেছেন এই হামলার সঙ্গে কুড়মি সমাজ কোনওভাবেই জড়িত নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+