Nandigram: বামেদের ব্রিগেডের দিনে সরগরম নন্দীগ্রাম, DYFI অস্তিত্বহীন, সোনাচূড়ায় শহিদ স্মরণে বার্তা শুভেন্দুর

আদালতের নির্দেশ মেনেই সাত সকালে নন্দীগ্রামের সোনাচূড়ায় গিয়ে শহিদ স্মরণ করলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সকাল সাতটাতেই তিনি অনুগামী এবং দলীয় সমর্থকদের নিয়ে পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামে। সেখানে শহিদ বেদিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

শহিদ দিবস আসলে কার তা নিয়ে অনেকদিন আগে থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে শুভেন্দু অধিকারীর দড়িটানাটানি চলছিল। একটা সময়ে শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন নন্দীগ্রাম আন্দোলন কোনও দলের নয় সেখানকার মানুষের। তৃণমূল জোর করে সেই আন্দোলের কৃতিত্ব িনতে চাইছে।

Nandigram

তাই নন্দীগ্রামে শহিদ দিবস উদযাপতে তাঁর এবং সেখানকার মানুষের সমান অধিকার নিয়েছে। এই নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শেষে আদালতের অনুমতি নিয়েই আজ নন্দীগ্রামে শহিদ স্মরণে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সকাল ৭টাতেই তিনি অনুগামীদের নিয়ে সোনাচূড়ায় পৌঁছে যান।

সেখানে শহিদ বেদিতে মালা দিয়ে শহিদ স্মরণ করেন।তারপরে আবার বিকেল ৫টায় নেতাইয়ে শহিদ স্মরণে যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর। এদিকে এই শহিদ স্মরণের মঞ্চ থেকেই বামেদের তীব্র নিশানা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছেন, বামেদেরই কোনও অস্তিত্ব নেই দেশে তো DYFI-র তো কোনও চিহ্নই নেই। ওসব ব্রিগেড করে কোনও লাভ হবে না বলে কটাক্ষ করেছেন তিনি।

১৬ বছর পর আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বামেদের সভা। ৫০ দিনের ইনসাফ যাত্রার পর এই ব্রিগেড সমাবেশ। সকাল থেকে কলকাতা শহরে ভিড় করতে শুরু করে দিয়েছেন বাম কর্মী সমর্থকরা। শহরের সাত জায়গায় থেকে মিছিল করে তাঁরা ব্রিগেড সমাবেশে যোগ দেবেন। ব্রিগেডের মূল বক্তা ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী। থাকবেন অন্যান্য বাম নেতারাও । অনেকদিন পর মহানগর আজ লাল পতাকায় সেজেছে।

এদিকে সকাল থেকে নন্দীগ্রামে শহিদ দিবস নিয়েও তরজা তুঙ্গে। শ্রদ্ধা জ্ঞাপনের আগেই কুনাল ঘোষ গো ব্যাক পোস্টার। শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রামে নতুন সূর্যদয়ের আগে শহীদ স্মৃতি মঞ্চ ঘিরে রাজনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে।

৭ এই জানুয়ারী নন্দীগ্রাম আন্দোলনের নতুন সূর্যোদয়ের দিন। এই দিনটিতে একাধিক রাজনৈতিক দল নন্দীগ্রাম আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধ্যা জানাতে সূর্য ওঠার আগেই উপস্থিত হয় ভাঙাবেড়ার শহিদ মঞ্চে। এবছর শ্রদ্ধাজ্ঞাপনের আগেই শহীদ স্মরণ সভা কে ঘিরে জোরালো হয়েছে রাজনৈতিক দ্বন্দ্ব। নন্দীগ্রামের ভাঙ্গাভেড়া শহীদ স্মরণসভা মঞ্চের ঠিক পাশেই তৃনমুল মুখপাত্র কুনাল ঘোষ গো ব্যাক পোস্টার পড়ছে একাধিক জায়গায় । পোস্টারে লেখা রয়েছে মিথ্যাবাদী কুনাল গো ব্যাক। পাশাপাশি কুনাল ঘোষ জেল খাটা আসামি দূর হটো। এই পোস্টারে ভরে রয়েছে ওই এলাকা।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মঞ্চের পাশে বিজেপির লোকজন এই পোস্টার লাগিয়েছে। তাদের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই এধনের পোস্টার লাগিয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। তাদের দাবি এগুলো তৃনমুলের কালচার, রাজ্যের বিরেধি দলনেতাকে কুলসিত করার লক্ষ্যে নিজেরাই এ ধরনের পোস্টটা লাগিয়ে বিজেপির উপরে দোষ চাপানোর চেষ্টা করছে।

নন্দীগ্রাম আন্দোলনের এই দিনটিতে,নতুন সূর্য ওঠার আগে শ্রদ্ধা জ্ঞাপন ঘিরে রাজনৈতিক পোস্টার চাঞ্চল্য শুরু হয়েছে তৃনমুল বিজেপি দুই রাজনৈতিক দলকে ঘিরে। এ বিষয়ে কুনাল ঘোষ বলেন, আমাকে ভয় পেয়েছে শুভেন্দু এবং নন্দীগ্রামের বিজেপি, তারা চায়না কুনাল ঘোষ নন্দীগ্রামে আসুক।তাই রাতের অন্ধকারে চোরের মত এই ধরনের পোস্টার দিয়েছে। ওরা লিখে গো ব্যাক আমি দেখি ওয়েলকাম । যত এই ধরনের পোস্টার দেবে আমি ততই আনন্দিত হব, এবং নতুন রূপে নতুন প্রোগ্রামে সকাল বিকেল নন্দীগ্রামে আসবো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+