Nandigram Panchayat Election: 'নোট ভোট টু মমতা', স্লোগান তুলে নন্দীগ্রামে মনোনয়নের মিছিল শুভেন্দুর

Nandigram Panchayet Election: পঞ্চায়েত ভোট হলেও নন্দীগ্রামে প্রতিপক্ষ সেই মমতা-শুভেন্দু। মনোনয়ন জমার মিছিলেও "নো ভোট টু মমতা" স্লোগান তুললেন শুভেন্দু অধিকারী। ২০২১-র বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রতিপক্ষ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীর কাছে হারতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে।

তৃণমূল সুপ্রিমোর সেই হারের রেশ বজায় রাখতেই নন্দীগ্রামে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নেও ময়দানে নামলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নে বিরোধী দলনেতার সামিল হওয়া বিরল ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করে এদিন মনোনয়ন জমা দিতে যান শুভেন্দু অধিকারীর।

নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর

সেই মনোনয়নের মিছিল থেকেই স্লোগান তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন পঞ্চায়েতেও নো ভোট টু মমতা। যেখানে ওরা দাঁড়াবে সেখানে ওরা হারবে। চোরেেদর সাফ করা হবে। নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে বিডিও অফিস পর্যন্ত দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল করেন তিনি। ঢাক-ঢোল পিিটয়ে প্রার্থীদের নিয়ে মিছিল করে যান তিনি।

সেই মিছিল থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেছিলেন তিনি। তিনি বলেছেন চোর ধরো জেলে ভরো। বারবার শুভেন্দু অধিকারী দাবি করেছেন যেখানেই ওরা দাঁড়াবে সেখানেই হারবে। মানুষ ওদের হারাবে। মিছিল থেকে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের কথা স্মরণ করিয়ে িদয়েছেন তিনি।

নন্দীগ্রামে মনোনয়ন জমার মিছিল শুেঙন্দু অধিকারীর

এদিকে নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের অন্দরেও বিদ্রোহ দেখা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানের অনুগামীরাও নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিতে শুরু করে িদয়েছে। এতে কিছুটা সুবিধাজনক অবস্থানে রয়েছে বিজেপি। নন্দীগ্রামে তৃণমূলের জয়ের তেমন কোনও সম্ভাবনা নেই বলেই দাবি বিজেপির। কারণ নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীরাই তাঁদের সঙ্গে থাকছে না। তাতে ভোটের দিক থেকে এগিয়ে থাকবে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+