অভিষেকের নবজোয়ারে বিশৃঙ্খলা! নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত রাজ্যের মন্ত্রী

এবার নব জোয়ার কর্মসূচিকে ঘিরে বিশৃঙ্খলা শুভেন্দু অধিকারীর গড় বলে পরিচিত পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। সেখানে ভিড়ের জেরে পরিস্থিতি এতটাই বিশৃঙ্খলা তৈরি হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা ধাক্কা দেন রাজ্যের মন্ত্রী অখিল গিরিকে। সেই ঘটনায় মন্ত্রী আহত হন বলে জানা গিয়েছে।

কাঁথি দেশপ্রাণ ব্লকের চণ্ডী ভেটির কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রার পৌঁছানোর পরে এই বিশৃঙ্খলা তৈরি হয়। সেখানে একটা সময় ধস্তাধস্তি তৈরি হয়। এব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তিনি ওয়াকিবহাল নন। হঠাৎই তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে পৌঁছে যান।

অভিষেকের নবজোয়ারে বিশৃঙ্খলা! নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত রাজ্যের মন্ত্রী

মন্ত্রী বলেন, ছোট রাস্তা দিয়ে যাওয়ার সময় এই পরিস্থিতি তৈরি হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে আগে পৌঁছে গিয়েছিলেন। সেই সময় দলের লোকেরাও ছিলেন বলে জানান। তবে সেরকম বিশৃঙ্খলা হয়নি বলেই দাবি করেছেন মন্ত্রী। আবার মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় কড়াকড়ি হওয়া প্রসঙ্গে বলেন, কর্মসূচিতে কুড়মি হামলার পর থেকেই নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত গত শুক্রবার গড় শালবনিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যাত্রা পথে কুড়মিরা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সন্ধে সাতটা পঁচিশে অশান্তি শুরু হয়। যদিও পুলিশের কাছে প্রায় সাড়ে চারটে থেকেই জমায়েতের খবর ছিল। অভিষেকের কনভয় বেরিয়ে গেলেও সঙ্গে থাকা রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির কাঁচ ভেঙে যায়।

অভিষেকের নবজোয়ারে বিশৃঙ্খলা! নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত রাজ্যের মন্ত্রী

রাজ্যের বিরোধী দলনেতা এব্যাপারে বলেন, মন্ত্রী যদি আহত হয়ে থাকেন, তাহলে খুবই দুঃখজনক ঘটনা। দ্রুত আরোগ্য কামনা করেন তিনি। তিনি কটাক্ষ করে বলেন বড়লোকের বেটার কাছে ধাক্কা খেয়েছেন গ্রামের গরিব লোকেরা। তিনি আরও বলেন, বাড়াবাড়ি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। এই বাড়াবাড়ির জেরে মঙ্গলবার গ্রামের এক গৃহবধূ আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিন শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে টুইট করেছেন। সেখানে তিনি বলেছেন, শুধু দেশের প্রধানমন্ত্রী এসপিজি নিরাপত্তাই শুধু নয়, যে কোনও রাষ্ট্রপ্রধানের নিচরাপত্তার সঙ্গে তুলনা করা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা। একদিনে ২২৪৫ জন পুলিশ কর্মীকে মোতায়েন করা হয়েছে।

অভিষেকের নবজোয়ারে বিশৃঙ্খলা! নিরাপত্তারক্ষীদের ধাক্কায় আহত রাজ্যের মন্ত্রী

বিরোধী দলনেতা আরও বলেছেন, বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। গতমাসেই মহিলা ও শিশু-সহ অনেকের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়। তারা শুধু একজনের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+