পঞ্চায়েত ভোটের আগে ফের অস্বস্তি! এবার TMCP-র নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি মিটিং-এ চোর চোর স্লোগান

জেলা ও রাজ্যস্তরে সেই বৈঠক করা হয় গুগল মিটের মাধ্যমে। উপস্থিত ছিলেন ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও প্রাক্তন ছাত্র সভাপতি সৌরভ চক্রবর্তী, দুই সাংগঠনিক জেলার ছাত্র সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ ও সৈয়দ মিলু, রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী এবং অন্যান্য ব্লক ও জেলায় নেতরা।

সূত্র মারফত জানা গিয়েছে, এই বৈঠক ছিল তৃণমূল ছাত্র পরিষদের কোর কমিটির। তবে সেই বৈঠক চলাকালীন হঠাৎই স্লোগান উঠে 'চোর চোর চোরটা অভিষেকের পিসিটা'। এমনকী বৈঠক চলাকালীন একাধিক মেসেজে ভেসে আসতে থাকে ত্রিপল ও কয়লা চুরি নিয়ে নানা কথা।

নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি মিটিং-এ চোর চোর স্লোগান

এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ ও আক্রমণ করা হয় রাজ্য তৃণমূলের আইটি সেল এর সভাপতি দেবাংশু ভট্টাচার্যকে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করা হয় মেসেজ ও স্লোগানের মাধ্যমে।

প্রশ্ন উঠছে, সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগে তৃণমূলের জেলা বা রাজ্যস্তরের এমন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এধরনের দলবিরোধী স্লোগান ভাবাচ্ছে বুথ থেকে রাজ্য সকল নেতদের। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনও রকম প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল ছাত্র পরিষদের তরফে।

নব জোয়ার কর্মসূচির প্রস্তুতি মিটিং-এ চোর চোর স্লোগান

প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, প্রায় দিন সাতেক আগে পশ্চিম মেদিনীপুর তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠকেও চোর চোর স্লোগান ওঠে। সেই ভার্চুয়াল ক্লিপও ভাইরাল হয়ে যায়। কোন অ্যাকাউন্ট ব্যবহার করে স্লোগান দেওয়া হয়, তা জানতে পুলিশকেও জানানো হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+