রয়েছে একাধিক চমক! দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে নিন একনজরে
রয়েছে একাধিক চমক! দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে তৃণমূলের প্রার্থী তালিকা দেখে নিন একনজরে
শুক্রবারই প্রকাশিত হয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা। গোটা তালিকাতেই কার্যত তারকা প্রার্থীদের ছড়াছড়ি। এমনকী উঠে এসেছে অনেক নতুন মুখও। এমনকী এবারের ভোটে সবছেকে উত্তেজক কেন্দ্র নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন খোদ মমতা বন্দোপাধ্যায়। মূলত বিজেপি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই মমতার এই সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা কেন্দ্র থেকে এবারে ভোটে তৃণমূলের টিকিটে লড়ছেনসৌমেন কুমার মহাপাত্র। পাঁশকুড়া পূর্বে দাঁড়াচ্ছেন বিপ্লব রায় চৌধুরী। পাঁশকুড়া পশ্চিমে ফিরোজা বিবি। ময়নায় দাঁড়াচ্ছেন সংগ্রাম কুমার দলুই। নন্দকুমারে সুকুমার দে। মহিষাদলে তিলক চক্রবর্তী। হলদিয়ায় স্বপন নস্কর। চন্ডিপুরে দাঁড়াচ্ছেন অভিনেতা সোহম চক্রবর্তী। কাঁধি উত্তরে দাঁড়াচ্ছেন তরুন কুমার জানা। ভগবানপুরে অর্ধেন্দু মাইতি। খেজুরিতে পার্থ প্রতিম দাস। কাঁথি দক্ষিণে জ্যোতির্ময় কর। রামনগরে অখিল গিরি। এগরায় তরুণ মাইতি।
এদিকে আবার পশ্চিম মেদিনীপুরের দাঁতনে দাঁড়াচ্ছেন বিক্রম চন্দ্র প্রধান। কেশিয়ারীতে পরেশ মুর্মু। খড়গপুর সদরে প্রদীপ সরকার। নারায়ণগড়ে সূর্যকান্ত আট্টা। সবংয়ে মানস রঞ্জন ভুঁইয়া। পিংলায় অজিত মাইতি। খড়গপুরে দীনেন রায়। দেবরায় প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির। দাশপুরে মমতা ভুঁইয়া। ঘাটালে শঙ্কর দোলাই। চন্দ্রকোনায় অরূপ ধাড়া। গড়বেতায় উত্তরা সিংহ হাজরা। শালবনিতে শ্রীকান্ত মাহাতো। কেশপুরে শিউলি সাহা। মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়া। ঝাড়গ্রামে নায়াগ্রামে ঝাড়গ্রাম দাঁড়াচ্ছেন দুলাল মুর্মু। গোপীবল্লভপুরে ডাঃ খাগেন্দ্রনাথ মাহাতো। ঝাড়গ্রামে বীরবাহ হাঁসদা। বিনপুরে দেবনাথ হাঁসদা।












Click it and Unblock the Notifications