নজিরবিহীন নিরাপত্তায় খেজুরি পঞ্চায়েত সমিতির ভোট, জেলা শাসকের দফতরে ভোট দিলেন সাংসদ শিশির অধিকারী

হাইকোটের র্নিদেশে, অশান্তি এড়াতে খেজুরি দু'নম্বর পঞ্চায়েত এর স্থায়ী সমিতি গঠনের আগে পূর্ব মেদিনীপুর জেলাশাসকের দপ্তরে কড়া নিরাপত্তা। ভোট দিতে হাজির হলেন শিশির অধিকারী। নজির বিহীন নিরাপত্তায় হচ্ছে ভোট গ্রহন।

খেজুরি-২ পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা ছিল ১৫। বিজেপি পায় ৯টি আসন, তৃণমূল কংগ্রেস পায় ৬টি আসন। পঞ্চায়েত সমিতি গঠনের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে দুই সদস্য। ফলে তৃণমূল ৮, বিজেপি ৭। খেজুরি দু'নম্বর পঞ্চায়েত সমিতিতে সভাপতি এবং সহ-সভাপতি তৃণমূলের পক্ষ থেকে নির্বাচিত হয়।

Sisir Adhikary

গত ৫ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠনের আগেই ব্যাপক গন্ডগোল বেঁধে যায়, বোমাবাজির অভিযোগ ওঠে, শিশির অধিকারি গাড়ি ভাঙচুর করা হয়, আহত হয় শিশির অধিকারি এমনই অভিযোগ ওঠে। সেদিনের মত স্থায়ী সমিতি গঠন বন্ধ হয়ে যায়। হাইকোর্টের নির্দেশ ২০ সেপ্টেম্বর জেলাশাসকের দপ্তরে স্থায়ী সমিতি গঠন করা হবে।

সেইমতো বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় জেলাশাসকের দপ্তরের ৫০০ মিটার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে । খেজুরি দু'নম্বর পঞ্চায়েত স্থায়ী সমিতি নির্বাচনে ২৪ জন সদস্য অংশগ্রহণ করতে পারবে। পঞ্চায়েত সমিতির ১৫ জন সদস্য এছাড়াও পঞ্চায়েতের প্রধান, বিধায়ক সাংসদ।

সেই মোতাবেক ১১.৪৫ নাগাদ জেলাশাসকের দপ্তরে এসে হাজির হন কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতার বাবা শিশির অধিকারী। শিশিরবাবু বললেন খেজুরি 2 নম্বর ব্লকে বোর্ড গঠনের সময় কিছু মানুষ সন্ত্রাস তৈরি করে নির্বাচন করেছিল। আজ মহামান্য হাইকোর্টের নির্দেশে এখানে আসতে বাধ্য হয়েছি। তবে ডেভলপমেন্ট এর জন্য ভোট দেবো। যারা ডেভলপমেন্ট করবেন তাদেরকেই ভোট দেবো। এই মুহুর্ত ভোট গঠন পক্রিয়া শুরু হয়েছে। জেলাশাসকের ডি ব্লকে এই পক্রিয়া চলছে। ভেতরে রয়েছেন সাংসদ শিশির অধিকারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+