বিজেপিতে ধেয়ে আসছে একের পর এক ধাক্কা, এবার দিলীপ-গড়ে ঘনিয়ে এল বিদ্রোহের আঁচ

মতুয়া-গড়ের পাঁচ বিধায়কের পর বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করলেন দিলীপ-গড়ের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।

মতুয়া-গড়ের পাঁচ বিধায়কের পর বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। এবার তাঁদের পদাঙ্ক অনুসরণ করলেন দিলীপ-গড়ের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বঙ্গ বিজেপিতে ধেয়ে আসছে একের পর এক ধাক্কা। এই পরিস্থিতিতে রাজ্য রাজনীতিতে জল্পনা শুরু হয়েছে বিজেপির সাংসদ-বিধায়কদের দলবদলেরও।

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী হিরণ

বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী হিরণ

বিজেপিতে তীব্র অসন্তোষ জারি রয়েছে গোটা রাজ্যজুড়েই। শুধু মতুয়া-গড় নয়, উত্তর ২৪ পরগনা তথা বনগাঁ সাংগঠনিক জেলার বাইরেও বিজেপিকে অস্বস্তিতে পড়তে হচ্ছে। বাঁকুড়া ও বিষ্ণুপুরের বিধায়করাও বিদ্রোহী হয়ে উঠেছিলেন। এবার দিলীপ ঘোষের গড় খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ ছেড়ে বিদ্রোহী ভূমিকা নিলেন।

দিলীপ ঘোষের সঙ্গে বিভেদ তৈরি হয় হিরণের

দিলীপ ঘোষের সঙ্গে বিভেদ তৈরি হয় হিরণের

এবার বিধানসভা নির্বাচনে খড়গপুর কেন্দ্র থেকে নির্বাচিত হন হিরণ চট্টোপাধ্যায়। কিন্তু বিজেপির বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি দূরত্ব বাড়াতে শুরু করেন দলের সঙ্গে। বিশেষ করে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে তাঁর বিভেদ তৈরি হয়। উভয়ের মধ্যে গোষ্ঠীকেন্দল শুরু হয়। সেই গোষ্ঠীকোন্দলের অবসান হয়নি দিলীপ ঘোষ রাজ্য সভাপতি পদে অপসারিত হওয়ার পরও।

বিজেপির হোর্ডিংয়ে হিরণ চট্টোপাধ্যায় ব্রাত্য

বিজেপির হোর্ডিংয়ে হিরণ চট্টোপাধ্যায় ব্রাত্য

মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ আর খড়গপুরের বিধায়র হিরণ চট্টোপাধ্যায়ের মতপার্থক্য প্রকাশ্যে আসতে শুরু করে। ভোটের পর কোনও দলীয় অনুষ্ঠানেই তাঁদের একসঙ্গে দেখা যায়নি। সম্প্রতি খড়গপুরে বিজেপির হোর্ডিংয়ে হিরণ চট্টোপাধ্যায় ব্রাত্য থাকেন। তা নিয়েও কম জলঘোলা হয়নি। হিরণ চট্টোপাধ্যায় প্রতিক্রিয়ায় জানান, তিনি হোর্ডিং-পেস্টুনে নয়, থাকতে চান মানুষের হৃদয়ে।

দিলীপের মঞ্চে গরহাজির হিরণ চট্টোপাধ্যায়

দিলীপের মঞ্চে গরহাজির হিরণ চট্টোপাধ্যায়

সম্প্রতি খড়গপুরে বিজেপিতে দেখা যাচ্ছে দিলীপ ঘোষ থাকলে হিরণ নেই কোনও কর্মসূচিতে। কিংবা দিলীপ ঘোষ চলে গেলে হিরণের উপস্থিতি হয়, কিংবা উল্টোটাও। হিরণের কর্মসূচিতে দিলীপ ঘোষকেও অংশ নিতে দেখা যায় না। ২ জানুয়ারি একই ঘটনার পুনরাবৃত্তি হয়। দিলীপ ঘোযের ডাকা পুরভোট সংক্রান্ত বৈঠকে অনুপস্থিত থাকেন বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। ৪ জানুয়ারি একটি বৈঠক ছিল, সেখানেও গরহাজির ছিলেন তিনি।

জল্পনার পারদ চড়ছে বিজেপির হোয়াটস অ্যাপ বিদ্রোহে

জল্পনার পারদ চড়ছে বিজেপির হোয়াটস অ্যাপ বিদ্রোহে

হিরণ চট্টোপাধ্যায় জানান, বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির বৈঠকে যোগ দিতে যাওয়ায় তিনি উপস্থি থাকতে পারেননি বৈঠকে। তিনি তাঁর অনুপস্থিতির কারণ আগেভাগেই জানিয়েছিলেন বিজেপির জেলা সভাপতিকে। হিরণ সাফাই গাইলেও, তা নিয়ে জল্পনা তলছিলই। সেই জল্পনার পারদ আরও চড়ল বিজেপির হোয়াটস অ্যাপ গ্রুপ থেকে তিনি বেরিয়ে যাওয়ায়। রাজনৈতিক মহলে জল্পনা দিলীপ ঘোষের সঙ্গে মতান্তরের জেরেই হিরণ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্ত নিয়েছে। তবে অন্দরে কী কারণ বা পরিকল্পনা রয়েছে তাঁর, তা এখনও সুস্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+