পুলিশের হাতে ধৃত খোদ রাজ্যের প্রভাবশালী মন্ত্রীর ভাগ্নে! আইন আইনের পথে চলবে, দাবি অখিল গিরির
পুলিশের হাতে ধৃত খোদ রাজ্যের মন্ত্রীর ভাগ্নে! মন্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন প্রভাব খাটানোর অভিযোগ। আর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভাগ্নেকে। ধৃত ওই ব্যক্তির নাম সুমন মাইতি বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য
পুলিশের হাতে ধৃত খোদ রাজ্যের মন্ত্রীর ভাগ্নে! মন্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন প্রভাব খাটানোর অভিযোগ। আর এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভাগ্নেকে। ধৃত ওই ব্যক্তির নাম সুমন মাইতি বলে জানা গিয়েছে। আর এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।

রাজ্যে পরিবর্তনের পরেই কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে রাজ্যের সরকারি অফিসগুলিতে কর্মসংস্কৃতি ফেরাতে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়। আর সেখানে মন্ত্রীর পরিচয় দিয়ে দিনের পর দিন প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
জানা গিয়েছে, ধৃত সুমন মাইতি চুক্তি ভিত্তিক গ্রুপ ডি কর্মী। সরকারি দফতরে বসে দিনের পর দিন ঘুমিয়ে থাকতেন ওই ব্যক্তি। যে কোনও সময়ে অফিসে আসতেন আবার বেরিয়ে যেতেন। যা ইচ্ছা তাই করে যেতেন। কিন্তু আজ ওই ব্যক্তির বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে ওঠে সাধারণ মানুষের। তীব্র বিক্ষোভ শুরু হয়।
শুধু তাই নয়, ওই কর্মীর বিরুদ্ধে অফিসের অন্যান্যরা ওই বিক্ষোভে সামিল হন। শুরু হয় কর্ম বিরতি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সুমনকে গ্রেফতারের পরেই পুলিশকেও ওই ব্যক্তি নিজেকে মন্ত্রীর ভাইপো হিসাবে পরিচয় দেয়। সঙ্গে সঙ্গে পুলিশ আধিকারিকরা ফোন করেন মন্ত্রীকে। সেই সময় তাঁর দফতরেই ছিলেন মন্ত্রী অখিল গিরি।
জানা গিয়েছে, প্রথমে এই ঘটনা শুনে কিছুটা হকচকিয়ে যান তিনি। এরপরেই বিষয়টুই নিয়ে খোঁজখবর নেন। জানা যায়, ধৃত সুমন অখিল গিরির ভাগ্নে। এই প্রসংে জানিয়েছেন, আইন আইনের পথে চলবে। কাউকে রেয়াত করা যাবে না।












Click it and Unblock the Notifications