বিজেপির ব্যানার-হোর্ডিং খুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুরসভা ঘেরাও

বিজেপির ব্যানার-হোর্ডিং খুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুরসভা ঘেরাও

বিজেপির সমস্ত ফ্লেক্স ব্যানার হোর্ডিং খুলে নিয়ে যাওয়ার অভিযোগে শুক্রবার মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি। অভিযোগ, মেদিনীপুর শহরে বিজেপির লাগানো সমস্ত হোডিং খুলে নিয়ে যায় মেদিনীপুর পৌরসভার কর্মীরা, যার ফলে মেদিনীপুর শহর জুড়ে উত্তেজনা ছড়িয়েছে। ঐ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিজেপির ব্যানার-হোর্ডিং খুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুরসভা ঘেরাও

ওই বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস, বিজেপি নেতা শংকর গুছাইত, দেবাশিস দাস, সুব্রত খাঁড়া, অভীক চক্রবর্তী, যুব মোর্চার নেতা সুদীপ জানা সহ আরও অনেকে। প্রায় দেড় ঘন্টা ধরে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী ও সমর্থকরা। বিজেপি দলের পক্ষ থেকে মেদিনীপুর পৌরসভার আধিকারিকের কাছে তাদের দাবিগুলি লিখিতভাবে জানানো হয়।

বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাশ জানান, মেদিনীপুর পৌরসভা ইছাকৃত ভাবে বিজেপির লাগানো হোডিং গুলি খুলে নিয়ে গিয়েছে। আমরা ঐ ঘটনার তীব্র নিন্দা করছি। যদি পৌরসভা কর্তিপক্ষ কোন পদক্ষেপ গ্রহণ না করে তাহলে দলের পক্ষ থেকে লাগাতর আন্দোলন করা হবে বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+