Saline Case: “চিকিৎসকদের ঢাল করে দোষ ধামাচাপা!” সাসপেনশন তোলার দাবিতে চড়ছে সুর, মেল রাজ্যপালকে
Saline Case: মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতিদের (Medinipur Medical) অসুস্থ হয়ে পড়ার ঘটনায় গাফিলতির দায়ে ১২ জন চিকিৎসককে সাসপেন্ড (Doctor Suspended) করেছে রাজ্য। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নাম ধরে ধরে ৬ সিনিয়র ও ৬ জুনিয়র চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
৬ সিনিয়রের মধ্যে রয়েছেন হাসপাতালের MSVP ও RMO। সাসপেনশন প্রত্যাহারের দাবিতে চড়ছে সুর। বিষাক্ত স্যালাইনের দায় জুনিয়র ও সিনিয়র চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে বলে দাবি জুনিয়র চিকিৎসকদের। সিনিয়র চিকিৎসকদেরও দাবি, বিষাক্ত স্যালাইন (Expire Saline) থেকে নজর ঘোরাতে ও স্বাস্থ্য দফতরের দায় চিকিৎসকদের উপর চাপানোর চেষ্টা চালানো হচ্ছে।

বিচারবিভাগীয় তদন্তের (Judicial Investigation) দাবি তুলেছেন চিকিৎসকরা। ঘটনার দিন ঠিক কী হয়েছিল, কোথায় গাফিলতি তা জানতে শুক্রবার মেদিনীপুর মেডিক্যালের অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলেন সিনিয়র চিকিৎসকরা। কলকাতা চিকিৎসক প্রতিনিধিরা যোগ দেন বৈঠকে।
এদিকে সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পরবর্তী প্রতিবাদ কর্মসূচি ঠিক করতে মেদিনীপুর মেডিক্যালে জিবি বৈঠক করেন জুনিয়র চিকিৎসকরাও। সকাল ৮ টা থেকে পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত হলেও পরে প্রতিবাদ কর্মসূচির পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। রোগীদের কথা ভেবে জরুরি পরিষেবা ও ওপিডি সচল রাখার সিদ্ধান্ত। তবে তদন্তের আগেই সাসপেনশন কেন, তা নিয়ে অধ্যক্ষকে মেল করেন তারা।
কর্মবিরতি আর পালন করা হবে নাকি অন্য আন্দোলন করা হবে, তা নিয়ে জিবি বৈঠকে সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকরা। তবে একা মেদিনীপুর মেডিক্যাল প্রতিবাদ আন্দোলনের পথে হাঁটলে তাদের তোপের মুখে পড়তে হতে পারে, এই আশঙ্কা থেকে আরজি করের আন্দোলনের মতোই রাজ্যের অন্যান্য হাসপাতালকেও এই প্রতিবাদ আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাতে পারেন তারা।
এদিকে সাসপেনশন প্রত্যাহার করে প্রসূতি মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে মেল সার্ভিস ডক্টর ফোরামের। তাদের দাবি, ২০১৫ সাল থেকে বিভিন্ন জেলা থেকে স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ এসেছে বিষাক্ত স্যালাইন নিয়ে। আসল ঘটনা থেকে মোড় ঘোরানোর চেষ্টা চলছে বলে অভিযোগ। রাজ্য সরকার ও স্বাস্থ্যভবনের দায় চিকিৎসকদের ঘাড়ে চাপানো হচ্ছে বলে দাবি।
রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছে চিকিৎসকদের ফোরাম। তাদের আরও দাবি, মৃত প্রসূতির পোস্টমর্টেম রিপোর্টেই স্পষ্ট, কোনও মেডিক্যাল নেগলিজেন্স নয়, স্যালাইন বা অক্সিটোসিনের বিষক্রিয়া লেখা রয়েছে। স্যালাইন নিয়ে বড় চক্রান্ত ধামাচাপা দিতে চিকিৎসকদের বলির পাঁঠা করা হচ্ছে বলে অভিযোগ সার্ভিস ডক্টর ফোরামের।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় শুক্রবার কোতোয়ালি থানায় যায় সিআইডির দল। স্যালাইনকাণ্ডের সরকারিভাবে তদন্তভার গ্রহণ করে সিআইডি। এর আগে মেদিনীপুর মেডিক্যালে গিয়ে জুনিয়র চিকিৎসক, নার্স, হাসপাতালের সুপারকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। বৃহস্পতিবার রাতেই কোতোয়ালি থানায় এফআইআর দায়ের করা হয়।
এদিকে চিকিৎসকদের সাসপেনশনের মাঝেই নার্সদের উদ্দেশ্যে কড়া নোটিস রাজ্যের স্বাস্থ্য দফতরের। স্বাস্থ্য অধিকর্তার সই রয়েছে সেই চিঠিতে। কোনও কোনও নার্সের আচরণ সঠিক নয়,রোগী ও পরিজনদের সঙ্গে এহেন আচরণ করা হয় বলে দাবি স্বাস্থ্য দফতরের। কারও বিরুদ্ধে অভিযোগ এলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয় চিঠিতে।
যদিও নার্সদের তরফে দাবি ভয় দেখানোর পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। কাজের চাপের মাঝে স্বাস্থ্যভবনে কী ব্যবহার দেওয়া হয়, তা আমরা ভিডিও রেকর্ড করলেই ধরা পড়বে। এই নির্দেশিকার কোনও প্রয়োজন ছিল বলে মন্তব্য নার্সেস ইউনিটির সাধারণ সম্পাদক ভাস্বতী মুখোপাধ্যায়ের।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications