মতুয়া ভোট নরেন্দ্র মোদীর পক্ষেই থাকবে, দাবি শুভেন্দু অধিকারীর
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার চার প্রার্থী বাছাই হয়েছে। রবিবার তাদের নাম প্রকাশিত হয়েছে। তাই নিয়ে ঘুরিয়ে কটাক্ষ করলেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। মমতাবালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছেন। তাই নিয়ে মন্তব্য করলেন শুভেন্দু।
এর আগে মমতাবালা ঠাকুর হেরেছেন। মানুষ তাকে গ্রহণ করেনি। মমতাবালা ঠাকুরকেই রাজ্যসভায় প্রার্থী করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ যাকে রিজেক্ট করেছে, তাকে নিয়ে বক্তব্য নেই। এ কথাই বললেন শুভেন্দু অধিকারী।

মতুয়া ভোটের কারণে মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। বিজেপির পক্ষে গত লোকসভা ভোটে মতুয়া ভোটব্যাঙ্ক গিয়েছিল। পশ্চিমবঙ্গের একাধিক আসন বিজেপি মতুয়া ভোটের সাহায্যে দখল করে নেয়। এছাড়াও শান্তনু ঠাকুরকে বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী করেছে।
সেই কারণে এবার মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। এমনই মনে করছে রাজনৈতিক মহল। তবে এই বিষয়ে কোনও সমস্যা নেই। নরেন্দ্র মোদীর পক্ষেই মতুয়া ভোট রয়েছে। এমনি দাবি করলেন শুভেন্দু অধিকারী।
দেবের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছে। আগামী দিনে লোকসভা ভোটে লড়াই করবেন তিনি। এমন ইঙ্গিত পাওয়া গিয়েছে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করেন, দেবের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। ইডি ও সিবিআই অফিসে গিয়েছিলেন। কলকাতা ও দিল্লিতে জেরার মুখোমুখি হয়েছিলেন সাংসদ। ইডি ও সিবিআই অফিসের বিষয়টি কিন্তু মিটে যায়নি।
আগামী লোকসভা নির্বাচনে ৪০০ আসন পাবে। ফের শুভেন্দু অধিকারী সেই কথা বললেন।












Click it and Unblock the Notifications