Egra Blast: এগরায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে দেহ, অন্তত ৯ জনের মৃত্যু

Egra Blast: এগরায় তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ। বাজি কারখানা চলছিল বলে অনুমান। বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ির চাল। গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

বিস্ফোরণের তীব্রতা এতোটাই ছিল যে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেহ। বাজি কারখানার আড়ালে সেখানে বোমা তৈরি হত কিনা তদন্ত করে দেখা হচ্ছে। বিস্ফোরণে আহত হয়েছেন চারজন। অভিযোগ বাড়ির ভেতরে বাজি কারখানার আড়ালে বোমা তৈরি হচ্ছিল।

এগরায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

পাঁশকুড়া, ভূপতি নগরের পর এবার এগরায় বিস্ফোরণের ঘটনা ঘটল। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে। গত কয়েক মাসে বীরভূম থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর একাধিক জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সবক্ষেত্রেই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে বিস্ফোরণ ঘটেছিল। বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় বিস্ফোরণে এর আগেও এই ধরনের বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছিল।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে লাঠিপেটাও করা হয় বলে অভিযোগ। এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণের ঘটনা। প্রথমে স্থানীয় বাসিন্দারা গিয়ে উদ্ধারকাজ শুরু করেছিল। অভিযোগ জেনেও কিছু করেনি পুলিশ অভিযোগ গ্রামবাসীদের।

এগরায় তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ

বিস্ফোরণের জেরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল দেহ। বিকট শব্দে চারিদিকে ধোঁয়ায় ভরে গিয়েছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এগরা থানার আইসিকে ঘেরাও করে গাছের ডাল দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয়েছে তাঁর উর্দিও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+