লরির সঙ্গে অটোর তীব্র সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু চালক সহ ৪ জনের, পুলিশের গাড়ি ভাঙচুর
লরির সঙ্গে অটোর তীব্র সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত্যু চালক সহ ৪ জনের, পুলিশের গাড়ি ভাঙচুর
পূর্ব মেদিনীপুরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। লরির পিষে দিল অটোকে। ঘটনাস্থলেই অটোর চালক সহ ৪ জনের মৃত্যু। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ জন। মারিশদার দইসাইয়ের কাছে দুর্ঘটনাটি ঘটে। উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

সাত সকলে পূর্ব মেদিনীপুরের মারিশদার দইসাইয়ের কাছে ১১৬ নম্বর জাতীয় সড়কে ঘটেছে এই ভয়াবহ দুর্ঘটনা। তীব্র গতিতে আসা একটি লরি পিষে দেয় ছোট্ট অটোকে। কাঁথি থেকে মেচেদা যাচ্ছিল লরিটি। অন্যদিকে উল্টো দিক থেকে আসছিস অটোটি। মুখোমুখি সংঘর্ষ হওয়ায় অটোর চালক সহ ৪ জনের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ৬ জন।
পুলিশের গাড়ির তাড়া খেয়েই নাকি লরিটি অটোতে ধাক্কা মারে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ডাম্পারটি প্রথমে অটোয় ধাক্কা মারে তারপরে একটি বসেও সজোরে ধাক্কা মারে। ঘটনার প্রতিবাদে ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখােত থাকেন স্থানীয়রা। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি গাড়ি। পুলিশ গেলে পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সকালে বিক্ষোভ অবরোধের জেরে তীব্র যানজট তৈরি হয়েছিল জাতীয় সড়কে। পুলিশের তৎপরতায় যানজট মুক্ত করা হয় জাতীয় সড়ক। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পুলিশের ধাওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। প্রায় প্রতিদিনইএই ধরনের দুর্ঘটনা ঘটে চলেছে বলে জানা গিয়েছে।
শুক্রবার সকালেই বাঁকুড়াতেও পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বাঁকুড়ার পুয়াবাগানের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রতিবাদে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। গাড়িতে ভাঙচুরও চালিয়েছে জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।












Click it and Unblock the Notifications