Mandarmani: মমতার বলার পরেও আতঙ্ক? মন্দারমনিতে হচ্ছে টা কী! হাইকোর্টে কেন মালিকরা?
Mandarmani: মন্দারমনির অবৈধ হোটেলগুলি ভাঙার নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হোটেল মালিকরা। ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রেগুলেশন জোনের জেলাস্তরের কমিটির জারি করা নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা একাধিক হোটেল মালিকের। আগামী সপ্তাহে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। মামলায় সর্বোচ্চ আদালত কি নির্দেশ দেয় সেদিকেই নজর সবার।
যদিও ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal) এই বিষয়ে হস্তক্ষেপ করেছেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনও হোটেলে বুলডোজার চলবে না। এরপরেও কি আশঙ্কায় সমুদ্রে পাড়ে থাকা হোটেল মালিকরা? উঠছে প্রশ্ন।

কলকাতা হাইকোর্টে হোটেল মালিকদের আবেদন, এই হোটেল ব্যবসা থেকে তাদের আয়, সংসার চলে। এই ব্যবসার সঙ্গে কয়েক হাজার পবিবার যুক্ত। তাঁরা এই হোটেল চালু করার আগে প্রশাসনের সব রকম অনুমতি নিয়ে চালু করেছে। তাই এখন অবৈধ ঘোষণা সঠিক পদক্ষেপ নয়। এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়েছে। হোটেল মালিকদের দাবি, কলকাতা হাইকোর্টে কি নির্দেশ দেয় সেদিকেই সবার নজর রয়েছে।
জাতীয় পরিবেশ আদালত ২০২২ সালে মন্দারমণির ১৪৪ টি হোটেলকে বেআইনি বলে ঘোষণা করে। এবং তা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। যদিও দীর্ঘ দু'বছর এই বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ কার্যকর করতে ময়দানে নামে জেলা প্রশাসন। ওয়েস্ট বেঙ্গল কোস্টাল রেগুলেশন জোনের জেলাস্তরের কমিটি এই বিষয়ে নির্দেশিকার জারি করে। আজ ২০ নভেম্বর হোটেল ভাঙার কাজ করার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।
এহেন ঘটনার কথা মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কানে যাওয়া মাত্র চরম ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি জেলা প্রশাসনের এহেন নির্দেশিকা কথা জেনে স্তম্ভিতও হন। স্পষগট বার্তা দেন, কোনও বুলডোজার চালানো হবে না। ভেঙে দেওয়া কোনও সমাধান নয়। এই বিষয়ে দ্রুত মুখ্যসচিবকে হোটেল মালিকদের সঙ্গে বৈঠকে বসার নির্দেশও দেন প্রশাসনিক প্রধান।
আর এরপরেই মুখ্যসচিব মনোজ পন্থ এই সংক্রান্ত যাবতীয় অংশীদারদের সঙ্গে প্রাথমিক সমন্বয় সাধনের কাজ শুরু করেছেন বলেই খবর। এমনকি শীঘ্রই বৈঠকের দিনক্ষণ ঠিক করে জানিয়ে দেওয়া হবে বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে। আর এই অশান্তির পরিস্থিতি একেবারে পর্যটন শূন্য মন্দারমণি। কার্যত অশান্তি এড়াতেই সেখানে মানুষ যাচ্ছে না বলেই খবর।












Click it and Unblock the Notifications