ফের রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বিক্ষোভে উত্তাল রামনগর

ফের রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বিক্ষোভে উত্তাল রামনগর

ফের রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। পূর্ব মেদিনীপুরের রামনগরে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। সেই ঘটনােক কেন্দ্র করে বিক্ষোভ রামনগরে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁরা অভিযোগ করেছেন রামনগরের বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। অভিযোগ জানানোর পরেও কোনও লাভ হয়নি। বিদ্যুৎ দফতরের গাফিলতিতেই মারা গিয়েছেন ওই যুবক।

ফের রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু, বিক্ষোভে উত্তাল রামনগর

বিদ্যুতের ছেঁড়া তারে মৃত্যুর ফাঁদ। শুধু রামনগর নয় রাজ্যের একাধিক জায়গায় এই ঘটনা ঘটেছে। কলকাতা শহর থেকে শুরু করে হাওড়া,হুগলি একাধিক জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই নিয়ে বিদ্যুৎদফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে একাধিক উঠেছে।তার পরেই তৎপর হয়েছিল রাজ্য সরকার। বিদ্যুৎ দফতরকে সতর্কও করা হয়েছিল। তারপরেও বারবার এই ধরনের ঘটনায় জনমানসে ক্ষোভ বাড়ছে।

পূর্ব মেদিনীপুরের রামনগরের পশ্চিম করণচি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। গ্রামবাসীরা জানিয়েছেন,নিমাই জানা নামে এক যুবক জিনিস ফেরি করে বিক্রি করতেন। বয়স তাঁর ৩৫ বছর। দিঘায় েযতেন জিনিস বিক্রি করতে। শনিবার রাত সাড়ে ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন তিিন। গত কয়েকদিেন ঝড় এবং বর্ষণে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা বিপর্যস্ত। একাধিক জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে গিেয়ছে। ওই যুবকের বাড়ির কাছে বিদ্যুতের তার ছিঁড়ে পড়েছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। গ্রামবাসীদের দাবি বিদ্যুৎ দফতরে এই নিয়ে অভিযোগ জানানো হয়েছিল কিন্তু তাঁরা কর্ণপাত করেননি।

ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে রামনগরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। প্রশাসনের আধিকারীকরা আস্বস্তকরতে এলেও তাঁরা অবরোধ তোলেননি। এই িনয়ে দুই পক্ষের মধ্য বচসা শুরু করে। শেষে দীর্ঘক্ষণ পরে অবরোধ উঠে যায়। তবে বিদ্যুৎ দফতর কী করল তা জানা যায়নি। এর আগে একধিক জায়গায় একই ঘটনা ঘটেছে। হাওড়ায় স্কুল পড়ুয় থেকে প্রবীণ নাগরিক মারা গিয়েছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। শহর কলকাতাতেও একাধিক ঘটনা করেছে। শেষে পরিস্থিতি মোকাবিলায় মেয়র বৈঠক করেছিলেন। সব দফতরের সঙ্গে বৈঠক করে বাতিস্কম্ভগুলির দিকে বিশেষ নজরদিতে বলেছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+