পরিযায়ী পাখি মেরে গ্রেফতার যুবক

পরিযায়ী পাখি মেরে গ্রেফতার যুবক

পরিযায়ী পাখি মারার অপরাধে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থেকে বন্দুক সহ গ্রেফতার এক যুবক। ধৃত যুবকের নাম শেখ সাইফুল। বেআইনি ভাবে বন্যপ্রাণী মারার অপরাধে ওই যুবককে গ্রেফতার করেছে দাসপুর থানার পুলিশ।

পরিযায়ী পাখি মেরে গ্রেফতার যুবক

পুলিশ জানিয়েছে, বন্দুক সংগ্রহ করে এলাকার জলাশয়ে উপস্থিত পরিযায়ী পাখিদের শিকার করছিল বলে অভিযোগ ওই যুবকের বিরুদ্ধে। গ্রামবাসীরা এই খবর জানতে পেরেই বন্দুকসহ যুবককে তুলে দেয় বন দফতরের হাতে। বন্যপ্রাণী আইনে আটক করে বন্দুক সহ ওই যুবককে গ্রেফতার করে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, একটি পাখি মারা বন্দুক নিয়ে গ্রামের মাঝে থাকা বড় জলাশয়ে পরিযায়ী পাখি শিকার করছিল শেখ সাইফুল। পাখি মারা বন্দুক নিয়ে নির্মমভাবে ওই পাখি শিকার করতে দেখে গ্রামবাসীরা বাধা দেয়। বাধা না শুনলে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে। এরপরে খবর দেওয়া হয় স্থানীয় সুলতান নগর বনদফতরের অফিসে। বনদফতরের কর্মীরা বন্দুকসহ ওই যুবককে আটক করে নিয়ে যায়।

সুলতান নগর বিট অফিসার বিশ্বনাথ মুদিকোড়া জানান, ওই যুবককে বন্দুকসহ আটক করা হয়েছে। মৃত পাখি উদ্ধার হয়েছে যুবকের কাছ থেকে। পুলিশের কাছে হস্তান্তর করে দেওয়া হচ্ছে তাকে।

প্রসঙ্গত, শীত আসতেই পরিযায়ী পাখিদের ভর্তি হয়ে যায় জেলার বিভিন্ন জলাশয়ে ও বনাঞ্চল গুলো। এই মৌসুমে করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন যানবাহন বন্ধ থাকায় পরিবেশ অনেকটাই দূষণমুক্ত। সে কারণে ভিন রাজ্য দেশ-বিদেশ থেকে পরিযায়ী পাখিরা ভিড় করতে শুরু করেছে সেখানে বিভিন্ন জলাশয়ে জঙ্গল গুলোতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+