একশো দিনের কাজেও বড় দুর্নীতি হয়েছে! মমতার সরকারের সাত হাজার কোটির অতিরিক্ত ঋণ নিয়ে বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari: দেওয়ার জন্যই তো সরকার। তো সরকারি কর্মীদের ডিএ দিন, সম কাজে সম বেতন দিন। এইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১০০ দিনের কাজের টাকা দেওয়া নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই বিষয়টিতে নির্বাচনের আগে একরকমের ঘুষ বিতরণের সঙ্গে তুলনা করেছেন তিনি। শুভেন্দু অধিকারী আরও বলেছেন, মুখ্যমন্ত্রী যাঁদের টাকা দেবেন বলেছেন, তাঁদের অধিকাংশই তৃণমূলের ক্যাডার।

বিরোধী দলনেতা অভিযোগ করেছেন, তৃণমূলের নেতারা প্রায় সব গ্রাম পঞ্চায়েতে ৮০ ভাগ ভুয়ো বিল করে রেখেছে। পাঁচ লক্ষ টাকার জায়গায় পাঁচিশ লক্ষ টাকার বিল করার অভিযোগও তিনি করেছেন। এর তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি হয়েছে। কয়েক মাসের মধ্যে তৃণমূলের এইসব নেতারা ধরা পড়বেন। তখন শিক্ষক নিয়োগ দুর্নীতি, গরু পাচার মামলার মতো বড় দুর্নীতি হিসেবে সামনে আসবে। কিন্তু এখন লোকসভা ভোটের বৈতরণী পেরোতে টাকা দিয়ে দিতে চাইছে সরকার।

শুভেন্দু অধিকারী

এদিন ফের একবার বিরোধী দলনেতা দাবি করেছেন, রাজ্য সরকারের উঁচু পদে তাঁরও লোকজন প্রচুর রয়েছে। তার মধ্যে অর্থ দফতরের লোকেরা তাঁকে নোট পাঠিয়েছেন। তাঁরা বলেছেন, মুখ্যমন্ত্রী সাত ফেব্রুয়ারির আগেই সাত হাজার কোটি টাকার অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন বাজেট সেলকে। বিরোধী দলনেতা বলেছেন, এর ফলে রাজ্যের ঘাড়ে ঋণের পরিমাণ আরও বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনের টাকায় টান পড়বে।

বিরোধী দলনেতা আরও বলেছেন, রাজ্যের অর্থনীতি রসাতলে পাঠিয়ে, কফিনে একেবারে শেষ পেরেক মারার জন্য সাত হাজার কোটি টাকার অতিরিক্ত ঋণের আবেদন করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটিরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল তৈরি করে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করের যাতে কোনওভাবে লোকসভা ভোটে অস্তিত্ব রক্ষা হয়, তার চেষ্টা করে যাচ্ছেন। এদিন কাঁথির মারিশদায় দলীয় কর্মসূচির পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এইসব মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+