শুভেন্দু গড়ে পঞ্চায়েতে নির্বাচন জেতার চ্যালেঞ্জ, সংগঠনকে জাগাতে কর্মী সম্মেলন করবেন মমতা

২০০৮ সাল থেকে পূর্ব মেদিনীপুর মুখ ফেরায়নি তৃণমূলের থেকে। কিন্তু শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর এবার পঞ্চায়েত নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে তৃণমূল। একুশের নির্বাচনে শুভেন্দু অধিকারীর কাছে প্রেস্টিজ ফাইটে হারতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই এই জেলাকে এবার বিশেষ নজরে দেখছে তৃণমূল।

পঞ্চায়েত ভোটের আগে বুথ-কর্মী সম্মেলন করতে চাইছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটকে মাথায় রেখে শুভেন্দু অধিকারীদের জেলায় সংগঠন সাজানোরও পরিকল্পনা নিয়েছেন তিনি। বিধানসভা ভোটে কাঁটে কা টক্কর হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের লড়াই জিতে ২০২৪ লোকসভা নির্বাচনের আগে দুই দলই অ্যাডভান্টেজ নিতে চাইছে।

শুভেন্দু গড়ে পঞ্চায়েতে নির্বাচন জেতার চ্যালেঞ্জ মমতার

পূর্ব মেদিনীপুরে ইতিমধ্যেই দুটি জনসভা করে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। তবে নন্দীগ্রামে হারের পর মমতা বন্দ্যোপাধ্যায় এখনও আসেননি পূর্ব মেদিনীপুরে জেলায়। তিনি এবার আসতে চাইছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুর জেলায় তিনদিনের সফরে যাওয়ার কথা। তিনি সেখানে কর্মী সম্মেলন থেকে শুরু করে জেলা নেতৃত্বকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ৪ এপ্রিল পূর্ব মেদিনীপুর সফরে যাবেন। সেখানে ৬ এপ্রিল পর্যন্ত নানা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি কলকাতায় ফিরবেন। কলকাতার ফিরবেন ৬ এপ্রিলই।

পূর্ব মেদিনীপুর জেলায় ২০১৮-র পঞ্চায়েতে বিপুল সাফল্য পেয়েছিল তৃণমূল। ২১১ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮৩টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল। বিজেপি পেয়েছিল ২১টি আসন। আর অন্যান্যরা ৭টি। পঞ্চায়েত সমিতির ২১টির মধ্যে ২০টিতেই জয়ী হয়েছিল তৃণমূল। আর জেলা পরিষদের ৫১ট আসনেই জয়যুক্ত হয়েছিল তৃণমূল কংগ্রেস।

এবার সেই ফল ধরে রাখা চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই লড়াইয়ে প্রতিকূলতাও রয়েছে। জেলার প্রধান মুখ শুভেন্দু অধিকারী নেই এবার। তিনি এবার বিপক্ষ শিবিরে। মূলত তাঁর সঙ্গেই লড়াই তৃণমূলের। তাই এবার পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুরের লড়াইয়ে অন্য জেলার তুলনায় আলাদা আঙ্গিক রয়েছে।

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন মে মাসের মধ্যেই হবে। ফলে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর যে সেই নির্বাচনকেন্দ্রিক হবে তা বলাই বাহুল্য। শাসক থেকে বিরোধী সমস্ত দলই নানা কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রীও সম্প্রতি জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে একাধিক নির্দেশিকা দিয়েছেন। তিনি নিয়ম করে সমস্ত জেলার সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।

এর মধ্যে তিনি আবার জেলা সফরে বের হচ্ছেন। বিভিন্ন জেলায় সভা সমাবেশ বাড়াচ্ছেন তিনি। মার্চ মাসের শেষ থেকে একাধিক কর্মসূচিতে জোর দিয়েছেন। আগামী ২৯ ও ৩০ মার্চ আম্বেদকর মুর্তির পাদদেশে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি জেলা সফর করতে শুরু করবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+