নন্দীগ্রাম তুষ্টিতে ঝাঁপাচ্ছে তৃণমূল, গণবিবাহে নবদম্পতিদের বিশেষ উপহার পাঠালেন মমতা

নন্দীগ্রাম তুষ্টিতে ঝাঁপাচ্ছে তৃণমূল, গণবিবাহে নবদম্পতিদের বিশেষ উপহার পাঠালেন মমতা

একুশের ভোটে ফের বড় ফ্যাক্টর হতে চলেছে নন্দীগ্রাম। তৃণমূলের হাত থেকে নন্দীগ্রাম আন্দোলনকে ছিনিয়ে নিতে মরিয়া বিজেপি। অন্যদিকে সহজে পুরনো জমি ছাড়বার পাত্র নয় তৃণমূল কংগ্রেসও। শুভেন্দুর সঙ্গে তৃণমূলের দড়ি টানাটানিতে নন্দীগ্রাম এখন রাজ্য রাজনীতির কেন্দ্রে। নন্দীগ্রামকে বিশেষ ভাবে গুরুত্ব দিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সামান্য গণবিবাহের আসরে নবদম্পতিদের উপহার পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রাম ফ্যাক্টর

নন্দীগ্রাম ফ্যাক্টর

বাম জমানার অবসানে সিঙ্গুর নন্দীগ্রাম যেমন বড় ফ্যাক্টর ছিল। ১০ বছর পর ফের সেই নন্দীগ্রাম জেগে উঠেছে। এবার শাসক দলের বিরুদ্ধেই নন্দীগ্রামে ঘঁটি সাজাচ্ছে বিজেপি। শুভেন্দুকে ময়দানে নামিয়ে যাকে বলে কাঁটা দিয়ে কাঁটা তুলতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। শুভেন্দু বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই নন্দীগ্রাম আন্দোলন নিয়ে সরব হয়েছেন। তাঁর দৌলতেই নন্দীগ্রাম আন্দোলন হয়েছিল বলে দাবি করে চলেছে। পাল্টা ঝাঁপিয়েছে শাসক দলও। নন্দীগ্রাম, খেজুরিতে শাসক দলের শিবির নতুন করে শক্তি বাড়াতে শুরু করেছে।

গণবিবাহে মমতার উপহার

গণবিবাহে মমতার উপহার

নন্দীগ্রামকে সামনে রেখে নতুন করে রণকৌশন নির্ধারণে মেতেছে শাসক দল। সুব্রত মুখোপাধ্যায়কে দিয়ে নন্দীগ্রামে শাসক দল বিেশষ সমীক্ষা শুরু করেছে। ঘর গোছাতে নতুন করে নন্দীগ্রামে সমীকরণ তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। ভোট বাক্সের লড়াইয়ে নন্দীগ্রামের সাধারণ গণবিবাহের আসরও হয়ে গিয়েছে হাইভোল্টেজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নবদম্পতিদের জন্য বিশেষ উপহার পাঠিয়েছেন। বেনারসী আর হাত ঘড়ি নবদম্পতিদের পাঠিয়েছেন মমতা। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা শেখ সুফিয়ানের উদ্যোগে এইউ গণবিবাহের আসর বসেছিল। রাজ্যের দুই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও পূর্ণেন্দু বসু নিজে গিয়ে মুখ্যমন্ত্রীর দেওয়া সেই উপহার পৌঁছে দিয়ে আসেন নবদম্পতিদের।

হাল ছাড়তে নারাজ শুভেন্দু

হাল ছাড়তে নারাজ শুভেন্দু

বিজেপিতে যোগদান করার পর থেকে একের পর এক সভা নন্দীগ্রামে করেছেন শুভেন্দু অধিকারী। প্রজাতন্ত্র দিবসে নন্দীগ্রামে কৃষক পরিবারে গিয়ে মধ্যাহ্ন ভোজন করেছেন। সেখানেই সভা করে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপি নেতা। মমতা নন্দীগ্রামে দাঁড়িয়ে দেখান। কীভাবে হারাতে হয় তিনি দেখিয়ে দেবেন। নন্দীগ্রামের ১৪টি জায়গায় তৃণমূল কংগ্রেসকে ভোকাট্টা করার হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে মমতা

নন্দীগ্রামে মমতা

নন্দীগ্রাম এতোটাই হাইভোল্টেজ হয়ে গিয়েছে যে এবার নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়াচ্ছেন খোদ মমতা। এমনই সূত্রের খবর। নন্দীগ্রাম এখন তৃণমূল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়িয়েছে। শুভেন্দুকে উচিত শিক্ষা িদতে কোমর বেঁধে নেমেছেন অভিষেকরা। বারবার সেখানে সভা করা হচ্ছে। মদন মিত্র, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা দফায় দফায় গিয়ে সভা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+