বিজেপির কথায় নির্দল হয়ে দাঁড়িয়ে যাবেন না! কর্মীদের কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগে ফের একবার জেলাসফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চারদিনের সফরে পূর্ব মেদিনীপুরে গিয়েছেন তিনি। আজ মঙ্গলবার দিঘাতে বুথ কর্মী সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকেই অশান্তি নিয়ে কড়া বার্তা দিলেন।

একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়েও কর্মীদের কার্যত সাবধান করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কার্যত একই বার্তা শোনা গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখেও।

সবাইকে এক হয়ে চলার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

সবাইকে এক হয়ে চলার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো।

এদিন দিঘাতে বুথ কর্মী সম্মেলন থেকে সবাইকে এক হয়ে চলার বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। একই সঙ্গে গোষ্ঠী কোন্দল যে কোনও ভাবেই বরদাস্ত নয় সেই বার্তাও দেন তিনি। বলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। আমিই সব করব, অন্য কেউ করবে না এমন আচরণ বরদাস্ত করা হবে না বলেও এদিন মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তবে সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনে প্রার্থী বাছাইয়ের যে স্বচ্ছ দুর্নীতিমুক্ত ভাবমূর্তিকেই প্রাধান্য দেওয়া হবে তা এদিন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

 পঞ্চায়েত নির্বাচনে দক্ষ এবং সৎ মানুষ চাই

পঞ্চায়েত নির্বাচনে দক্ষ এবং সৎ মানুষ চাই

আর তা বলতে গিয়ে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনে দক্ষ এবং সৎ মানুষ চাই। তবে তা বলতে গিয়ে দলীয় কর্মীদের স্পষ্ট বার্তা দিয়ে মমতা বলেন, একটি কেন্দ্রে দলের তরফে একজনকেই টিকিট দেওয়া সম্ভব। সবাই টিকিট পাবে না। কিন্তু তা বলে বিজেপির কথায় কেউ যাতে নির্দল হয়ে না দাঁড়িয়ে পড়েন সেই বার্তাও দেন। মমতার কথায়, টিকিট না পেলেও যোগ্য নেতাদের বঞ্চিত করা হবে না। দল সবার। ফলে কোনও না কোনও ব্যবস্থা দল করে দেবে বলেও দাবি তৃণমূল সুপ্রিমোর।

শীর্ষ নেতৃত্বকেও সাবধান করে দেন মমতা

শীর্ষ নেতৃত্বকেও সাবধান করে দেন মমতা

এই বিষয়ে দলের শীর্ষ নেতৃত্বকেও সাবধান করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, একটু হাঁটাচল করুন। সবদিকে নজর রাখার কথাও জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। বলে রাখা প্রয়োজন, বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগে সাগরদিঘি উপ নির্বাচনে রীতিমত মুখ থুবড়ে পড়েছে শাসকদল তৃণমূল। আর এরপরেই এই বিষয়ে খোঁজখবর নেন তিনি। আর তাতে গোষ্ঠী কোন্দলের বিষয়টি প্রকাশ্যে আসে। এমনকি গত কয়েকদিন আগে প্রার্থী নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। আর সেই ঘটনাকে কেন্দ্র করে গুলি পর্যন্ত চলে। আর তাতে দুজনের মৃত্যুও হয়। সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+