Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মমতা বন্দ্যোপাধ্যায়ের একুশের এজেন্টই নেই কমিটিতে, নন্দীগ্রাম তৃণমূলে বাড়ছে বিদ্রোহী

একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট ছিলেন শেষ সুফিয়ান। তাঁর নেতৃত্বেই ভোট পরিচালনার পরিকল্পনা করেছিলেন মমতা। কিন্তু আশানুরূপ সাফল্য আসেনি। বিতর্কিত হলেও হার স্বীকার করতে হয়েছে তাঁকে। এবার গড় পুনরুদ্ধারের ভোটে আর সুফিয়ানে ভরসা করল না তৃণমূল।

শেখ সুফিয়াবন এবার নন্দী্গ্রামে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত ভোট পরিচালন কমিটি থেকে বাদ পড়লেন। ফলে নন্দীগ্রামে তৃণমূলের নয়া যুদ্ধ শুরু হয়েছে। বিদ্রোহী তৈরি হয়েছে তৃণমূলে। টিকিট না পাওয়ার আশঙ্কায় মনোনয়ন দেওয়া শুরু করেছেন সুফিয়ান গোষ্ঠীর লোকজনও।

image of trinamool congress

সোমবার পর্যন্ত নন্দীগ্রামে শেষ সুফিয়ানের অনুগামী ও ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গের অনুগামীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। একে অপররে বিরুদ্ধে তোপ দাগছেন। যেহেতু সুফিয়ান এবার কমিটিতেই নেই, তাই দলের তরফে তাঁর অনুগামীরা কেউ টিকিট পাবেন না মনে করেই মনোনয়ন দেওয়া শুরু করেছেন।

সোমবার পর্যন্ত নন্দীগ্রামের সামসাবাদ গ্রাম পঞ্চায়েতের ১৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১০টিতে, দাউদপুরের সবকটিতেই এবং কেন্দেমারির ২২টি আসনের মধ্যে ১৯টিতে প্রার্থী হয়েছেন সুশিয়ান ঘনিষ্ঠ তৃণমূলের বিদ্রোহীরা। অভিযোগ, ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে নিজেদের লোককে প্রার্থী করছে।

আরও অভিযোগ, শেখ সুফিয়ান ও তাঁর অনুগামীদের উচ্ছেদ করাই বর্তমান ব্লক সভাপতির উদ্দেশ্য। কিন্তু তা তৃণমূল কংগ্রেসের জন্য ভালো ছবি নয়। সুফিয়ান অনুগামীদের দাবি, আমরা মঞ্চ তৈরি করে তৃণমূলকে বাঁচাতে চাইছি। তাই ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতেই বিদ্রোহী প্রার্থীরা থাকবে।

image of trinamool congress

তৃণমূল যখন প্রার্থী তালিকাই প্রকাশ করতে পারেনি, তখন শুভেন্দু অধিকারীর বিধানসভা কে্ন্দ্রে বিজেপির প্রার্থীরা মনোনয়ন জমা দেওয়া শুরু করে দিয়েছেন। তৃণমূল গোষ্ঠীকোন্দলে জীর্ণ। সেদিক দিয়ে বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। যতই নন্দীগ্রামের একাংশে বিজেপিতে ভাঙন হোক, তাঁদের মধ্যে এককাট্টা ভাব লক্ষ করা যাচ্ছে।

তৃণমূল এবারও নন্দীগ্রামে ছন্নছাড়া। তৃণমূলের দুই গোষ্ঠী এখানে পরস্পর বিরোধী লড়াইয় অবতীর্ণ। ফলে বিজেপি ফায়দা লুটতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শুভেন্দু অধিকারী তো ফলাও করে ভবিষ্যদ্বাণী করে দিয়েছেন, নন্দীগ্রামে ১৭টির মধ্যে ১২টি গ্রাম পঞ্চায়েতি জিতব, দুটি পঞ্চায়েত সমিতিই জিতব, জেলাপরিষদও জিতব।

image of trinamool congress

জেলা পরিষদের বিদায়ী সহ সভাপতি সুফিয়ানকে এবার কমিটিতে রাখেনি তৃণমূল। ফলে সুফিয়ানের অভিমান ঝরে পড়ছে। তিনি বলেন, নন্দীগ্রামে যখন তৃণমূল ছিল না, তখন থেকে আমি লড়াই করে পার্টিটাকে এনেছিলাম। এখন আমার প্রয়োজন ফুরিয়েছে। যাঁরা নতুন করে পার্টিটাকে নিয়ে আসতে চাইছে তাঁদের নিয়ে কিছু বলার নেই।

নন্দীগ্রামে তৃণমূলের এই কোন্দলে বেজায় খুশি বিজেপি। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি প্রলয় পাল বলেন, তৃণমূল প্রার্থী ঘোষণার পর বিদ্রোহী প্রার্থীর তালিকা আরো লম্বা হবে। এদিন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার কথা। এরপর নন্দীগ্রামের ভোটচিত্র কেমন দাঁড়ায় সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+