নতুন ধান নিয়ে শপথ! সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি, মেদিনীপুরের সভা থেকে বার্তা মমতার

নতুন ধান নিয়ে শপথ! সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি, মেদিনীপুরের সভা থেকে বার্তা মমতার

মেদিনীপুরের সভা থেকে নতুন কৃষি আইনের বিরুদ্ধে শপথ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি বলেন, কৃষকদের পাশে ছিলাম আছি থাকব। তিনি বলেন, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি। কৃষকদের আন্দোলনে সমর্থনে ৮ থেকে ১০ ডিসেম্বর তৃণমূলের কর্মসূচির কথা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি অভিযোগ করে বলেন, নতুন আইনের মাধ্যমে কেন্দ্র সব কিছু কেড়ে নিয়েছে।

 লক্ষ্মীর ধানই বিজেপিকে বিদায় করবে

লক্ষ্মীর ধানই বিজেপিকে বিদায় করবে

এদিন নতুন ধান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ্মীর ধানই বিজেপিকে বিদায় করবে। তিনি বলেন, কৃষকদের পাশে ছিলাম, আছি, থাকব। তিনি বিজেপির বিরুদ্ধে, বাংলায় বহিরাগত আমদানির অভিযোগ করেন। দলের কর্মীদের সতর্ক করে তিনি বলেন, ব্লকে ব্লকে বিজেপি নতুন লোক নিয়োগ করেছে। কারা কী কাজ করছে তার ওপর নজরদারি করতে নির্দেশ দিয়েছেন তিনি।

কৃষকদের পাশে থাকতে তৃণমূলের কর্মসূচির উল্লেখ

কৃষকদের পাশে থাকতে তৃণমূলের কর্মসূচির উল্লেখ

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের পাশে থাকতে, ৮ থেকে ১০ ডিসেম্বর তৃণমূলের কর্মসূচির উল্লেখ করেন। তিনি বলেন, আট ডিসেম্বর থেকে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল অবস্থান শুরু করছে। তিনিও সেই আন্দোলনে যোগ দেবেন।

কেন্দ্র সব কেড়ে নিয়েছে

কেন্দ্র সব কেড়ে নিয়েছে

মুখ্যমন্ত্রী এদিন অভিযোগ করেন, নতুন কৃষি আইনের মাধ্যমে কেন্দ্র সব কিছু কেড়ে নিয়েছে। তিনি বলেন, আগে আলুর দাম বৃদ্ধি হলে রাজ্য ব্যবস্থা নিতে পারত। কিন্তু এখন তা নেওয়ার ক্ষমতা রাজ্যের নেই। তিনি বেগুন, পিঁয়াজ তুলে ধরে বলেন, দেশে আলু, পিঁয়াজ, মূলোর দাম বৃদ্ধি পেয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, দিল্লি সব খাবে, রাজ্য কিছু করতে পারবে না।

 সিঙ্গুর, নন্দীগ্রাম ভুলিনি

সিঙ্গুর, নন্দীগ্রাম ভুলিনি

এদিন ভাষণের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর, নন্দীগ্রাম, নেতাই ভুলিনি। তিনি বলেন নন্দীগ্রামের কাউকে ভোলেননি। এখনও নন্দীগ্রামের অনেক লোক নিখোঁজ বলেও উল্লেখ করেন তিনি।

 কৃষকদের আন্দোলনের পাশে থাকার কথা জানিয়েছেন আগেই

কৃষকদের আন্দোলনের পাশে থাকার কথা জানিয়েছেন আগেই

দিন দুয়েক আগে কৃষকদের পাশে থাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে দলের রাজ্যসভার সা্ংসদ ডেরেক ও'ব্রায়েন গিয়েছিলেন হরিয়ানার- সিঙ্গু সীমানায়। আন্দোলনে সহমর্মিতা জানিয়ে ফোনে কৃষক পরমজিত সিং-এর সঙ্গে ফোনে কথাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। কৃষকরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বোন বলে সম্বোধন করে পাশে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছিলেন।

৪ ডিসেম্বর কৃষক আন্দোলনের সমর্থনে টুইটে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ১৪ বছর আগে, ৪ ডিসেম্বর, ২০০৬ সালে তিনি কলকাতায় ২৬ দিনের অনশন শুরু করেছিলেন। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেছিলেন, জোর করে কৃষি জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগেই ছিল সেই অনশন। সঙ্গে তিনি বলেছিলেন কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে বর্তমানে কৃষকরা যে আন্দোলন করছেন, তাকে তিনি সমর্থন জানাচ্ছেন। প্রসঙ্গত এদিনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে সেই সিঙ্গুরের কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+