পুজোর আগেই ৩০ হাজার চাকরি! চুপচাপ করি বলে কেউ জানে না, মন্তব্য মুখ্যমন্ত্রীর

বেকারের সংখ্যা কমিয়ে ৪০ শতাংশ চাকরি বাড়ানো হয়েছে। খড়গপুরে দাঁড়িয়ে কর্মসংস্থান নিয়ে নতুন করে দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার 'উৎকর্ষ বাংলা'র অধীনে আরও বেশ কয়েকজন পড়ুয়ার হাতে চাকরির অফার লেটার

বেকারের সংখ্যা কমিয়ে ৪০ শতাংশ চাকরি বাড়ানো হয়েছে। খড়গপুরে দাঁড়িয়ে কর্মসংস্থান নিয়ে নতুন করে দিশা দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার 'উৎকর্ষ বাংলা'র অধীনে আরও বেশ কয়েকজন পড়ুয়ার হাতে চাকরির অফার লেটার তুলে দেওয়া হয় রাজ্যের তরফে।

এছাড়াও টাটা মেটালিকের তরফে নতুন করে বেশ কিছু বিনিয়োগ করা হয়েছে রাজ্যের তরফে। সেখানেও কয়েক হাজার নিয়োগ হবে বলে এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুজোর আগে ৩০ হাজার চাকরি

পুজোর আগে ৩০ হাজার চাকরি

উৎকর্ষ বাংলার মাধ্যমে বাংলার ছেলে-মেয়েদের চাকরি দিচ্ছে রাজ্য সরকার। বিভিন্ন বেসরকারি সংস্থা তাঁদের প্রয়োজন মতো ছেলেমেয়েদের এই প্রকল্পের মাধ্যমে বেছে নিচ্ছে। একটা ঐতিহাসিক বিষয় বলে এদিন বর্ননা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পুজোর আগে ৩০ হাজার চাকরি করে দেওয়া হবে। আর সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে এদিন মুখ্যমন্ত্রী। উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে এই কর্মসংস্থান হবে বলেও এদিন জানান তিনি।

একাধিক বিনিয়োগ হচ্ছে-

একাধিক বিনিয়োগ হচ্ছে-

দেউচা পাচামি কয়লা খনি সহ একাধিক জায়গাতে এদিন বিনিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা বলতে গিয়ে তিনি বলেন, দেউচা পাচামি হলে অনেক চাকরি হবে। কিন্তু রাজনীতি করে তা আটকানোর চেষ্টা চলছে বলে এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কর্মসংস্থান আমার লক্ষ্য। আগামী কয়েক বছরে বাংলাকে কর্মসংস্থানে এক নম্বরে নিয়ে আসবই। মুখ্যমন্ত্রী জানান, আগামীদিনে আরও সুযোগ আসবে। আসানসোলে নতুন করে সেল গ্যাস, পাইপ তৈরির সংস্থা তৈরি হচ্ছে। ডানকুনি থেকে অমৃতসর বিজনেজ করিডর, পানাগড় সহ একাধিক করিডর তৈরি হচ্ছে। রাস্তার পাশে অনেক শিল্প আসবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত শিল্প বিপ্লবের কথা বলেন তিনি। এমনকি দিঘা তাজপুরে নতুন করে বন্দর তৈরি হচ্ছে বলেও জানান প্রশাসনিক প্রধান।

লেদার ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ ছেলে-মেয়ের চাকরি

লেদার ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ ছেলে-মেয়ের চাকরি

লেদার ইন্ডাস্ট্রিতে কয়েক লক্ষ ছেলে-মেয়ের চাকরি হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। বলেন, অনেকে বলছেন কি হয়েছে চোখে দেখতে পাচ্ছি না। সারা ভারতে যেখানে ৪৫ শতাংশ বেকারত্ব বেড়েছে বলে জানিয়ে মুখ্যমমন্ত্রী জানান, বাংলায় ৪০ শতাংশ চাকরি বেড়েছে। আমরা চুপচাপ করি বলে লোকে জানতে পারে না বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এক নজরে কি এই উৎকর্ষ বাংলা?

এক নজরে কি এই উৎকর্ষ বাংলা?

এদিন মুখ্যমন্ত্রী জানান এটি একটি যুগান্তকারী প্রকল্প। ইতিমধ্যে রাজ্য সরকার একাধিক পলিটেকনিক কলেজ তৈরি হয়েছে। যেখানে বাংলার ছেলে-মেয়েদের নানা ভাবে স্কিল ট্রেনিং দেওয়া হচ্ছে। আর সেই মতো বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি কর্মী নিয়োগ করতে তাঁদের চাহিদা মতো আবেদন রাজ্যের কাছে জানাচ্ছে। সেই মতো এই প্রকল্পের মাধ্যমে যারা পাশ করেছেন সেই সমস্ত প্রার্থীদের চাকরি ব্যবস্থা করে দেওয়া হয়। কার্যত সরকার এখানে সংস্থা এবং প্রার্থীদের সঙ্গে একটা যোগ সুত্র তৈরি করে দিচ্ছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+