ডিভিসি কতটা জল ছাড়ল সকালে? বন্যা পরিস্থিতি দেখতে পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী
গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বন্যা পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে। হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়াতেও বন্যার পরিস্থিতি বেশ খারাপ হয়েছে। তবে ডিভিসি জল ছাড়ার পরিমাণ সামান্য কমিয়েছে বলে খবর। বৃহস্পতিবার সকালেও জল ছাড়া শুরু করেছে ডিভিসি।
রবিবার থেকে নাগাড়ে জল ছাড়া শুরু হয়েছে দামোদর উপত্যকায়। ঝাড়খণ্ড জেলায় প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তার ফলে বিপুল পরিমাণ জল এসে জমা হয়েছে জলাধারে। সেই জল তেলুঘাট, মাইথন, পাঞ্চেত থেকে ছাড়া হয়েছে। সমস্ত জল এসে পড়েছে দুর্গাপুর ব্যারেজে। সেখান থেকে বিপুল পরিমাণে জল প্রতিদিন ছাড়া হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে। এক লক্ষ ৪৫ হাজার কিউসেক জল ছাড়া হবে বলে খবর। নতুন করে আর বৃষ্টি হয়নি। সেই কারণে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে কমিয়ে আনা হবে। এই কথা জানা যাচ্ছে। এখন আর ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে জল ছাড়ার পরিমাণ অনেকটাই কমবে। এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে তবে কত দিন জল ছাড়া হবে? সেই প্রশ্ন থাকছেই।
গত কয়েক দিনে ডিভিসি চার লক্ষ কিউসেকের বেশি জল ছেড়েছে বলে খবর। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে গিয়েছেন। গতকাল তিনি ঘাটালে গিয়েছিলেন। রাতে মেদিনীপুর সার্কিট হাউসে থাকেন তিনি। আজ বেলায় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় যাবেন। সেখানে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন।
হাওড়া ও হুগলির একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি বেশ খারাপ হয়েছে বলে খবর। হাওড়ার উদয়নারায়ণপুরের একাধিক জায়গায় জলস্তর অনেকটাই বেড়েছে। প্রায় ৪০ হাজার মানুষ এই মুহূর্তে ঘরছাড়া হয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।












Click it and Unblock the Notifications