'৫ দিন ধরে রামনবমীর মিছিল কেন? উস্কানি দিচ্ছে বিজেপি', রিষড়ায় অশান্তি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতার

রিষড়ায় অশান্তির ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বিজেপকে নিশানা করে বলেছেন, সব অশান্তিতে উস্কানি দিচ্ছে বিজেপি। রামনবমীর মিছিল এক দিন হওয়ার কথা যেদিন রামনবমী সেদিন মিছিল হলেই হল। কিন্তু ৫ দিন ধরে মিছিল হবে কেন। বিজেপি চক্রান্ত করে অশান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রিষড়ায় অশান্তি

রিষড়ায় অশান্তি

গতকাল রাত থেকে উত্তপ্ত হুগলির রিষড়া। রামনবমীর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন এই মিছিলে এমনই অভিযোেগ। তারপরেই অশান্তির ঘটনা ঘটতে শুরু করে। গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে হয়েছে। পুলিশি টহল চলছে রাস্তায়। গোটা এলাকা থমথমে গয়ে রয়েছে। শিবপুরের পর হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ

বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ

রিষড়ার ঘটনায় বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার খেজুরির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রিষড়ায় অশান্তির ঘটনার নেপথ্যেও বিজেপির উস্কানি রয়েছে। তিনি দাবি করেছেন বিনা প্ররোচনায় হাওড়ায়-রিষড়ায় হামলা চালানো হয়েচ্ছে। ইচ্ছে করে সংখ্যালঘু এলাকা দিয়ে মিছিল নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ফলের গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। যাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় তার জন্য সবরকম কাজ করেছে বিজেপি। এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৫ দিন ধরে মিছিল কেন

৫ দিন ধরে মিছিল কেন

রামনবমীর মিছিল নিয়ে এবার একটু বেশিই উন্মাদনা দেখা গিয়েছে। খেজুরির সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করে বলেছেন রামনবমীতো একদিন। যেদিন রামনবমী সেদিন মিছিল করলেই হয় ৫ দিন ধরে মিছিল কেন। ৬ এপ্রিল হনুমান জয়ন্তী সেদিন আবার অশান্তি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তিনি সতর্কও করেছেন সকলকে। প্রসঙ্গত উল্লেখ্য ধর্মতলার ধরনা কর্মসূচি থেকেই রামনবমীর মিছিল নিয়ে বিজেপিকে সতর্ক করেছিলেন তিনি। তারপরেও রাজ্যের একাধিক জায়গায় অশান্তির খবর এসেছে।

সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ

সুকান্ত মজুমদারের গাড়ি আটকায় পুলিশ

আজ ফের রিষড়ায় উত্তেজনা ছড়িয়েছে। অশান্তি যেখানে হয়েছে সেখানে ঢোকার চেষ্টা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়। ১৪৪ ধারা জারি রয়েছে বলে তাঁকে আটকানো হয়। কিন্তু সেখানেই গাড়ি থেকে নেমে ধরনা দিতে বসেছেন বিজেপির রাজ্য সভাপতি। এই নিয়ে তুমুল অস্থিরতা তৈরি হয়েছে রিষড়ায়। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করেন বিজেপি কর্মী সমর্থকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+