দুয়ারে সরকার ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে মমতা, কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের সঙ্গে
দুয়ারে সরকার ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে মমতা, কথা বললেন লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের সঙ্গে
বাঁকুড়ায় আদিবাসী পরিবারের বাড়িতে গিয়ে দুয়ারে সরকার কর্মসূচির সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মেদিনীপুরে দুয়ারে সরকার ক্যাম্পে হঠাৎ হাজির হয়ে গিয়েছিলেন তিনি। মেদিনীপুর জেলা শাসকের দফতরে চলছিল ক্যাম্প। সেখানে পৌঁছে যান তিনি। লাইনে দাঁড়িেয় থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোগ শোনেন। বেশ কয়েকজনকে স্বাস্থ্যসাথী কার্ডও দেন।

দুয়ারে সরকার ক্যাম্পে মমতা
মেদিনীপুরে জেলা শাসকের দফতরে দুয়ারে সরকার ক্যাম্পে হঠাৎ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সার্কিট হাউস থেকে সোজা সেখানে চলে যান তিনি। সেখানে লাইনে দাঁড়িয়ে থাকা বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভাব অভিযোহ শোনেন। বেশ কয়েকজনের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেন মুখ্যমন্ত্রী। সেখানকার কর্মীেদর তৎপর হয়ে কাজ করার কথা বলেন। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেটা নজরে রাখার নির্দেশ নেন মমতা।

বাঁকুড়ায় সূচণা করেিছলেন
বাঁকুড়ায় প্রথম দুয়ারে সরকার কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি নিজে আদিবাসী পরিবারের বাড়িতে দিয়ে কর্মসূচির সূচণা করেছিলেন। গ্রামের আদিবাসী পরিবারের বাড়ির উঠোনে খাটিয়ায় বসে তাঁেদর খোঁজ খবর নিয়েছিলেন তিনি। এবং স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা তাঁরা পাচ্ছেন কিনা, রেশন পাচ্ছেন কিনা তা নিয়ে জানতে চেয়েছিলেন মমতা।

দুয়াকে সরকারের ব্যপক সাড়া
দুয়ারে সরকার কর্মসূচিতে প্রথম থেকেই ব্যপক সাড়া মিলেছে। জেলা জেলায় এই নিয়ে ক্যাম্প করা হচ্ছে। উল্টোডাঙায় আবার দুয়ারে সরকার কর্মসূচিতে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ শুরু হয়েছিল। এই নিয়ে মন্ত্রী সাধন পাণ্ডের সঙ্গে সাংবাদ মাধ্যমের বিতর্কও বেধেছিল। একুশের ভোটের আগে রাজ্যের সকলের জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির পাল্টা কর্মসূচি
মমতার দুয়ারে সরকার কর্মসূচির পাল্টা বিজেপি গৃহসম্পর্ক কর্মসূচি শুরু করেছেন। আগামিকাল মমতার কেন্দ্র ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে গৃহসম্পর্ক কর্মসূচি করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তারপর অভিষেকের কেন্দ্র ডায়মন্ড হারবারেও যাবেন তিনি। সেখানে এত মৎস্যজীবীর বাডিতে মধ্যাহ্ন ভোজন করার কথা জেপি নাড্ডার।












Click it and Unblock the Notifications