২১-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী! তৃণমূলের সভা থেকে ঘোষণা মমতার

২১-এর নির্বাচনে নন্দীগ্রাম থেকেই প্রার্থী! তৃণমূলের সভা থেকে মাস্টারস্ট্রোক মমতার

২০২১-এর নির্বাচনে (assembly election) নন্দীগ্রাম থেকেই তিনি লড়াই করবেন। নন্দীগ্রামের তেখালিতে তৃণমূলের সভায় এমনটাই ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। তিনি এদিন বলেন, নন্দীগ্রাম তাঁর কাছে লাকি জায়গা। তবে তিনি ভবানীপুরকে অবহেলা করবেন না বলেও জানিয়েছেন।

নন্দীগ্রামে নতুন করে জন্ম তৃণমূলের

নন্দীগ্রামে নতুন করে জন্ম তৃণমূলের

২০১৫ সালের ২১ ডিসেম্বরের পরে প্রথমবার নন্দীগ্রামে। একইসঙ্গে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পরে প্রথমবারের জন্য নন্দীগ্রামে। সেই নন্দীগ্রামের সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, নন্দীগ্রাম তাঁর কাছে লাকি জায়গা। ২০১৬-র প্রার্থী তালিকা তিনি নন্দীগ্রাম থেকেই ঘোষণা করেছিলেন। এবার নন্দীগ্রাম থেকেই জেতার পালা শুরু। প্রসঙ্গত উল্লেখ্য২০১৫ সালের ২১ ডিসেম্বরের নন্দীগ্রামে সভা করে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে সেখান থেকে প্রার্থী করার কথা ঘোষণা করেছিলেন।

নন্দীগ্রাম থেকেই ভোটে লড়াই

নন্দীগ্রাম থেকেই ভোটে লড়াই

নিজের ভাষণের একেবার শেষ পর্বে এসে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বলেন নন্দীগ্রামে একজন ভাল মানুষকে দাঁড় করাব। ঠিক তাঁর পরেই তিনি সুব্রত বক্সির উদ্দেশে বলেন, নন্দীগ্রামে যেন তাঁর নাম থাকে। নন্দীগ্রামে তিনি দাঁড়ালে কেমন হয়। ঠিক তার পরেই তিনি ঘোষণা করে দেন ২০২১-এর নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

ভবানীপুরের মানুষ ভুল বুঝবেন না

ভবানীপুরের মানুষ ভুল বুঝবেন না

নন্দীগ্রাম থেকে নিজের প্রার্থীপদ ঘোষণার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র ভবানীপুরের মানুষের উদ্দেশে বলেন, তাঁরা যেন ভুল না বোঝেন। তিনি ভবানীপুরকে বড় বোন, নন্দীগ্রাম মেজো বোনের সঙ্গে তুলনা করেন। প্রসঙ্গত উল্লেখ্য ২০১১-র বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কোনও আসনেই প্রার্থী ছিলেন না। নির্বাচনের পরে সুব্রত বক্সি সেই আসনটি ছেড়ে দেন। উপনির্বাচনে জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০১৬-র নির্বাচনেও জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে জোটের কংগ্রেস প্রার্থী ছিলেন দীপা দাশমুন্সি। ওই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় ৬৫, ৫২০ ভোট পেয়েছিলেন। যা মোট ভোটের ৪৭. ৬৭ শতাংশ। তবে ২০১১ সালের ভোটের থেকে তিনি কম ভোট পেয়েছিলেন ২০১৬-র নির্বাচনে। ২০১১-র উপনির্বাচনে তিনি ৭৩, ৬৩৫ ভোট পেয়েছিলেন।

তবে ২০১৯-এর লোকসভা নির্বাচনের নিরিখে ভবানীপুর থেকে তৃণমূল খুব সামান্য ভোটে এগিয়ে রয়েছে। যেখানে তৃণমূল পেয়েছে ৬১, ১৩৭ টি ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৫৭, ৯৬৯ টি ভোট।

মমতা ঘোষণা নিয়ে কটাক্ষ বিরোধীদের

মমতা ঘোষণা নিয়ে কটাক্ষ বিরোধীদের

এদিকে নন্দীগ্রাম থেকে নিজের প্রার্থীপদ ঘোষণা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছে বিরোধীরা। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই, তা এই ঘোষণা থেকেই স্পষ্ট, বলেছেন বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়। এই ঘোষণার মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হার স্বীকার করে নিলেন বলে মন্তব্য করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ভবানীপুরে জয় অনিশ্চিত তাই নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+