মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক শুভেন্দু-গড়ে, পঞ্চায়েত ভোটের আগে ঘোষণা একাধিক নয়া প্রকল্পের

বিজেপির নবান্ন অভিযানের দিন থেকেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোিরপাধ্যায়। বুধবার জেলা সফরের দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে সবা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপির নবান্ন অভিযানের দিন থেকেই জেলা সফর শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্যোিরপাধ্যায়। বুধবার জেলা সফরের দ্বিতীয় দিনে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে সবা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে তাঁর। তিনি পূর্ব মেদিনীপুরে একাধিক প্রকল্পরে উদ্বোধন করবেন।

প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা

প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা

পঞ্চায়েত ভোটের আগে মুখ্যমন্ত্রীর এই জেলা সফর নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। বুধবার খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে বেরিয়ে পূর্ব মেদিনীপুরের নিমতৌড়িতে প্রশাসনিক সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন কররা কথা রয়েছে। তারপর তিনি যোগ দেবেন জেলা পরিষদের অনুষ্ঠানে।

জেলা পরিষদের অনুষ্ঠানে মমতা

জেলা পরিষদের অনুষ্ঠানে মমতা

জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রীর হাত ধরেই জেলা পরিষদের কার্যভার গ্রহণ করবেন নতুন সভাধিপতি উত্তম বারিক। পরে তিনি দিঘার সৈকত সুন্দরী প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। তমলুক মেডিকেল কলেজেরও উদ্বোধন করবেন তিনি।

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা

নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা

মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা। ১২ সেপ্টেম্বর খড়গপুরে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। সেদিন থেকেই সাজে সাজো রব। ১৩ সেপ্টেম্বর খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে তিনি দফায় দফায় তিন জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। পঞ্চায়েত ভোটের আগে মতভেদ দূর করার চেষ্টা করেছেন।

কীভাবে এগোতে হবে, সেই পরামর্শ দিয়েছেন

কীভাবে এগোতে হবে, সেই পরামর্শ দিয়েছেন

তিনি যেমন তাঁর প্রিয় পাত্র বলে পরিচিত নন্দীগ্রামের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ানকে ধমক দিয়েছেন, তেমনই শ্রীকান্ত মাহাতো ও জুন মালিয়াকে হাত মেলাতে বাধ্য করেছেন। কোন জেলায় কীভাবে এগোতে হবে, সেই পরামর্শ দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচন থেকে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কী হবে তৃণমূলের কৌশল, তাও নিরূপণ করে দিয়েছেন। তার পাশাপাশি তিনি নন্দীগ্রাম পুনরুদ্ধারের বার্তা দিয়েছেন।

নতুন জেলা পরিষদ সভাধিপতি পূর্ব মেদিনীপুরে

নতুন জেলা পরিষদ সভাধিপতি পূর্ব মেদিনীপুরে

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক পর্যালোচনা সভা ছাড়াও জেলা পরিষদের অনুষ্ঠানি নিয়ে পূর্ব মেদিনীপুরের তমলুকে সাজো সাজো রব। নতুন জেলা পরিষদ সভাধিপতি হিসেবে দায়িত্ব নেবেন উত্তম বারিক। তিনি দেবব্রত দাসের স্থলাভিষিক্ত হবেন। গত ১৮ মে প্রয়াত হয়েছিলেন পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছিল। তারপর থেকেই পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতির আসনটি ফাঁকা পড়েছিল।

পঞ্চায়েত ভোটের আগে নজর জেলার উন্নয়নে

পঞ্চায়েত ভোটের আগে নজর জেলার উন্নয়নে

সোমবার খড়গপুরে বৈঠকের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন সভাধিপতির নাম। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে পটাশপুরের বিধায়ককে গুরুদায়িত্ব দেওয়া হল। উত্তম বারিক পটাশপুরের বিধায়ক। তাঁর কাঁধেই চাপিয়ে দেওয়া হচ্ছে এই গুরুভার। বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সেই নিরিখে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি নির্বাচনের দিকে নজর ছিল রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+