টাকা দিচ্ছে না কেন্দ্র, ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে মমতার
ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না মোদী সরকার, জঙ্গলমহলের সভা থেকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সব প্রকল্পের টাকা আটকে দিচ্ছে কেন্দ্র। ১০০ দিনের কাজ থেকে আবাস যোজনার টাকা আটকে েদওয়া হচ্ছে। ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদনও দিচ্ছে না মোদী সরকার। জঙ্গল মহলে সরকারি প্রকল্পের অনুষ্ঠান থেকে ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ
জঙ্গলমহলের সভা থেকে আবারও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে অভিযোগ করেছেন জিএসটির নাম করে রাজ্যের সব টাকা নিয়ে যাচ্ছে কেন্দ্র অথচ রাজ্যের কোনও প্রকল্পের জন্য টাকা দিচ্ছে না তারা। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হচ্ছে। রাজ্যের কয়েকজন নেতা গিয়ে নালিশ ঠুকছে আর তারপরেই বন্ধ করে দেওয়া হচ্ছে টাকা দেওয়া। এমনই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না
জঙ্গলমহলের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না কেন্দ্র। কবে থেকে তার জন্য রাজ্যর অফিসাররা কেন্দ্রের কাছে তদ্বির করছে। কিন্তু তারপরেও কেন্দ্র তার অনুমোদন দিচ্ছে না বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবকে পাশে নিয়েই ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার কারণ ব্যাখ্যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছেন বন্যা থেকে এখানকার মানুষকে বাঁচানোর একটাই পথ ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু কেন্দ্রের কারণে সেই প্রকল্পের কাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তিনি।

রাস্তাশ্রী প্রকল্প নিয়ে বার্তা মমতার
গতকাল বাজেট অধিবেশনে রাস্তাশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গ্রামীণ সড়কগুলির উন্নয়ন করা হবে। তার জন্য রাজ্য বাজেটে আলাদা করে বরাদ্দ করা হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছিলেন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখেই রাজ্য সরকার এই রাস্তাশ্রী প্রকল্প ঘোষণা করেছে। বৃহস্পতিবার জঙ্গলমহলের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাস্তাশ্রী প্রকল্প নিয়ে কথা বলেছেন, গ্রামের রাস্তা খারাপ হয়ে গিয়েছে বলে অনেকেই অভিযোগ করছেন। অথচ সেটা সারানোর টাকা কেন্দ্র দিচ্ছে না। সেকারণেই রাজ্য সরকার উদ্যোগী হয়েছে।

পঞ্চায়েত ভোটমুখী বাজেট
গতকাল রাজ্য সরকার যে বাজেট পেশ করেছে সেটা একেবারেই পঞ্চায়েত ভোটমুখী বলে দাবি করা হয়েেছ। পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে পেনশন চালু করা হয়েছে। তাতে বলা হয়েছে ৬০ বছরের উর্ধ্বে রাজ্যের সব মহিলা ১০০০ টাকা করে পাবেন। অর্থাৎ এবার রাজ্যের সব মহিলাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় চলে এসেছে। এখনও পর্যন্ত মমতা সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটা এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প।












Click it and Unblock the Notifications