শুভেন্দুর কনভয়ে বড় দুর্ঘটনা, গাড়িতে ট্রাকের ধাক্কা

শুভেন্দুর কনভয়ে বড় দুর্ঘটনা, গাড়িতে ট্রাকের ধাক্কা

রথের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বড় দুর্ঘটনার কবলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়। একটি ট্রাক হঠাৎ করে কনভয়ের মধ্যে ঢুকে পড়ে একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মরিচদা থানার দুর্মুট গ্রামের কাছে। সেই গাড়িতে শুভেন্দু অধিকারী ছিলেন না বলে জানা গিয়েছে। আহত হয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীরা।

শুভেন্দুর কনভয়ে বড় দুর্ঘটনা

শুক্রবার তমলুকে একটি রথ যাত্রার অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল নন্দীগ্রামের বিধায়কের। ৬টি গাড়ির কনভয় নিয়ে যাচ্ছিলেন তিনি। সামনে দুটো গাড়ির পরেই ছিল তাঁর গাড়ি। হঠাৎই উল্টো দিক থেকে একটি ট্রাক সজরে ঢুকে পড়ে তাঁর কনভয়ের ভেতরে। শুভেন্দু অধিকারীর পরের গাড়িিটতে সজোরে ধাক্কা মারে ট্রাকটি। ধাক্কায় পুরো দুমরে-মুচরে গিয়েছে গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় মরিচদা থানার পুলিশ।

অল্পের জন্য রক্ষা পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। ধাক্কা মেরেই গতি বাড়িয়ে পালিয়ে যায় ট্রাকটি। পুিলশ ট্রাকটি ধাওয়া করলেও এখনও তর হদিশ পায়নি। এদিকে শুভেন্দু অধিকারীর যে নিরপত্ত রক্ষীরা আহত হয়েছেন তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কারোর আঘাতই তেমন গুরুতর নয়। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক চিকিৎসার পর তঁাদের ছেড়ে দেয়। এই ঘটনার পর অন্য গাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী তমলুকের উদ্দেশ্য যান বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+